বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

ভাষা, সংস্কৃতি, ভূমি ও মৌলিক অধিকার নিশ্চিত করাসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও নতুন গেজেট সংশোধনের দাবি জানিয়েছেন হবিগঞ্জের চা শ্রমিকরা।

এ দাবিতে মাধবপুর উপজেলার পাঁচটি ও চুনারুঘাট উপজেলার ১৮টি চা বাগানে বসবাসরত চা শ্রমিকদের পক্ষ থেকে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুরে সংসদ সদস্যের পরিদর্শন কার্যালয়ে তাঁর কাছে স্মারকলিপি হস্তান্তর করেন চা শ্রমিকদের প্রতিনিধিরা। স্মারকলিপিতে বলা হয়, ব্রিটিশ শাসনামলে ভারতের বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, ঝাড়খণ্ডসহ বিভিন্ন অঞ্চল থেকে নিজেদের ভিটেমাটি ছেড়ে এ অঞ্চলে চা শ্রমিক হিসেবে আসেন তারা। প্রজন্মের পর প্রজন্ম ধরে চা উৎপাদনের সঙ্গে যুক্ত থেকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নিজেদের ভাষা, সংস্কৃতি ও জাতিসত্তার স্বতন্ত্র পরিচয় হারিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন তারা।

চা শ্রমিকরা তাদের ভাষা ও সংস্কৃতির স্বীকৃতি, ঐতিহ্য সংরক্ষণ, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও ভূমির অধিকার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি এবং সংশ্লিষ্ট গেজেট সংশোধনের দাবি তোলা হয়। স্মারকলিপি গ্রহণ করে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, চা শ্রমিকরা যেন নিজেদের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বাংলাদেশে সমান সুযোগে সুনাগরিক হিসেবে জীবনযাপন করতে পারেন, সে বিষয়ে তিনি জাতীয় সংসদে তাদের অধিকার নিয়ে বক্তব্য রেখেছেন।

তিনি বলেন, চা বাগানের শ্রমিকরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে তিনি সহযোগিতার আশ্বাস দেন।

আরও

জয়পুরহাটে দুই দিনে ক্লাসে অসুস্থ ২৯ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ২২

সারা দেশ

জয়পুরহাটে দুই দিনে ক্লাসে অসুস্থ ২৯ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ২২

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি উচ্চবিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২২ জন শিক্ষার্থী। তাৎক্ষণিকভাবে অসুস্...

২০২৬-০৯-১৭ ০৯:০২

গাইবান্ধায় ডিবি পরিচয়ে যুবককে  অপহরণ-অর্থ আদায়ের অভিযোগ

সারা দেশ

গাইবান্ধায় ডিবি পরিচয়ে যুবককে অপহরণ-অর্থ আদায়ের অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে নয়ন মিয়া (২৪) নামের এক যুবককে তুলে নিয়ে জিম্মি, অর্থ আদায় ও মারধরের অভি...

২০২৬-০৯-১৬ ২২:৪২

মাদক ব্যবসায়ী চাঁদাবাজিও সন্ত্রাসী বিএনপির হলেও কোনো ছাড় নেই-গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

সারা দেশ

মাদক ব্যবসায়ী চাঁদাবাজিও সন্ত্রাসী বিএনপির হলেও কোনো ছাড় নেই-গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রীর একটা মেসেজ ছিল যে,...

২০২৬-০৯-১৬ ২২:৪১

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৩০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সারা দেশ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৩০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার...

২০২৬-০৯-১৬ ২২:৩৮