বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নেত্রকোনায় ২০কেজি গাজা সহ আটক-৩

নেত্রকোনায় ২০কেজি গাজা সহ আটক-৩

নেত্রকোনার মদনে ২০কেজি গাঁজা জব্দ করেছে র‍্যাব। এ সময় নারীসহ তিন কারবারি কে আটক করা হয়। মঙ্গলবার সকালে উপজেলার উচিতপুর বাজারে র‍্যাব-১৪ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। পরে মদন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বুধবার সকালে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বুধবার গ্রেপ্তারকৃতদের নেত্রকোনার আদালতে পাঠানো হবে।

গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ধজনগর গ্রামের মিলন মিয়ার মেয়ে সালমা আক্তার (৩৪), একই এলাকার চাঁন মিয়ার মেয়ে মিনা বেগম (৪৬) ও কুমিল্লার দেবিদ্বার উপজেলার লালপুর গ্রামের আলী আজমের ছেলে মোঃ হৃদয় হাসান (২৪)।

মামলার এজহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নৌপথে এসে উচিতপুর ট্রলার ঘাটে নামেন মাদক কারবারিরা। এখান থেকে নেত্রকোনার দিকে রওয়ানা দেন। এদিকে গোপন সংবাদ পেয়ে য়মনসিংহ র‍্যাব-১৪ সকালে এসে উচিতপুর অবস্থান নেন। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কারবারিরা পালানোর চেষ্টা করেন। এ সময় তাদেরকে আটক করা হয়। 

আটককৃতদের তল্লাশি চালিয়ে সালমা আক্তারের সাথে থাকা একটি ট্রাভেল ট্রলি ব্যাগ থেকে চারটি প্যাকেটে ১০কেজি গাঁজা, হৃদয় হাসানের কাছ থেকে একটি বাজারের ব্যাগে তিনটি প্যাকেট সাড়ে ৭কেজি গাঁজা ও মিনা বেগমের কাছে টাকা একটি স্কুল ব্যাগের একটি পকেটে আড়াই কেজি গাঁজা পাওয়া যায়। 

পরে এগুলো জব্দ করে মদন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ‍ ময়মনসিংহ র‍্যাব-১৪ এর নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেন। বুধবার দুপুরে মদন থানা পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করেন।

আরও

জয়পুরহাটে দুই দিনে ক্লাসে অসুস্থ ২৯ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ২২

সারা দেশ

জয়পুরহাটে দুই দিনে ক্লাসে অসুস্থ ২৯ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ২২

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি উচ্চবিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২২ জন শিক্ষার্থী। তাৎক্ষণিকভাবে অসুস্...

২০২৬-০৯-১৭ ০৯:০২

গাইবান্ধায় ডিবি পরিচয়ে যুবককে  অপহরণ-অর্থ আদায়ের অভিযোগ

সারা দেশ

গাইবান্ধায় ডিবি পরিচয়ে যুবককে অপহরণ-অর্থ আদায়ের অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে নয়ন মিয়া (২৪) নামের এক যুবককে তুলে নিয়ে জিম্মি, অর্থ আদায় ও মারধরের অভি...

২০২৬-০৯-১৬ ২২:৪২

মাদক ব্যবসায়ী চাঁদাবাজিও সন্ত্রাসী বিএনপির হলেও কোনো ছাড় নেই-গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

সারা দেশ

মাদক ব্যবসায়ী চাঁদাবাজিও সন্ত্রাসী বিএনপির হলেও কোনো ছাড় নেই-গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রীর একটা মেসেজ ছিল যে,...

২০২৬-০৯-১৬ ২২:৪১

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৩০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সারা দেশ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৩০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার...

২০২৬-০৯-১৬ ২২:৩৮