বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

দেবকে নিয়ে কী কারণে খোলা চিঠি লিখলেন শুভশ্রী

দেবকে নিয়ে কী কারণে খোলা চিঠি লিখলেন শুভশ্রী

টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব পরিচালক পরিচয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন। তার পরিচালিত প্রথম ছবি ‘দেশু ৭’ এর শুটিং ইতিমধ্যেই শেষ করেছেন। দেবের এই নতুন অধ্যায়ের সাক্ষী তার দীর্ঘ দিনের সহ-অভিনেত্রী শুভশ্রী। যিনি দেবের পরিচালক সত্তাকে দেখেছেন খুব কাছ থেকে। আর সেই বিশেষ মুহূর্তগুলো নিয়ে দেবকে উদ্দেশ্য করে লিখলেন আবেগঘন খোলা চিঠি।

শুভশ্রী জানান, দেব ও তার পথচলা একই সময়ে হয়েছিল। কিন্তু ‘দেশু ৭’-এর দেব তার কাছে একেবারেই অন্যরকম। কারণ এবার তিনি শুধু দেবের সঙ্গে অভিনয় করেননি, বরং খুব কাছ থেকে দেখেছেন একজন অভিনেতা কীভাবে পরিচালকের আসনে বসে নিজের ভাবনাকে পর্দায় ফুটিয়ে তোলেন। তিনি অস্বীকার করেননি যে, পরিচালক হিসেবে দেবের কাজ করার অভিজ্ঞতা প্রথমে তাকে অবাক করেছিল, কিছুটা ঈর্ষাও হয়েছিল। কারণ দেবকে চিনতেন অভিনেতা হিসেবে।

পরিচালক দেবকে দেখে শুভশ্রী বলেন, ‘এতদিন যাকে অভিনেতা হিসাবে চিনতাম, সেই মানুষটি এতটাই গুছিয়ে নিজের ভাবনা, লক্ষ্য এবং গল্প বলার ধরন নিয়ে ছবি নির্মাণ করছে। যা সত্যি বিস্ময়ের।’

তিনি বলেন, ‘তবে শুটিং যত এগিয়েছে, সেই ঈর্ষা ধীরে ধীরে বদলে গিয়েছে অনুপ্রেরণায়। দেবকে পরিচালকের ভূমিকায় কাজ করতে দেখে তার প্রতি আরও বেশি শ্রদ্ধা তৈরি হয়েছে আমার। অভিনেতার পাশাপাশি পরিচালকের সত্তাতেও যে দেব নিজেকে প্রমাণ করার ক্ষমতা রাখেন, তা এই ছবির শুটিংয়ে উপলব্ধি করেছি।’

‘দেসু ৭’-এর শুটিং শেষ হওয়ার দিনে তাই দেবকে শুভেচ্ছা জানিয়ে শুভশ্রী লিখেন, ‘এই যাত্রার অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমার বিশ্বাস, ছবি মুক্তি পাওয়ার পর বাংলা চলচ্চিত্র জগৎ একজন নতুন প্রজন্মের পরিচালককে পেতে চলেছে, যিনি গল্প বলার পাশাপাশি সাধারণ দর্শককে বিনোদন দেওয়ার ক্ষমতাও রাখেন।’

দেবের ভবিষ্যৎ পরিচালনা-জীবনের জন্য শুভেচ্ছা জানিয়ে শুভশ্রী আরও লিখেছেন, ‘আমি দেবকে নিয়ে গর্বিত। পরিচালকের ভূমিকায় তার ভবিষ্যৎ যাত্রা আরও সাফল্যময় হোক, এই কামনাই করি।’

মুক্তির আগেই শুভশ্রীর এই খোলা চিঠি ‘দেসু ৭’ সম্পর্কে কৌতূহল বাড়িয়ে দিচ্ছে বলেই মনে করছেন অনুরাগীরা৷

উল্লেখ্য, টালিউডের অন্যতম সেরা এবং ব্যবসাসফল রোমান্টিক জুটি হলেন দেব এবং শুভশ্রী। যাদেরকে ভক্তরা ভালোবেসে 'দেশু' নামেও ডেকে থাকেন। ২০০৯ সালে মুক্তি পাওয়া 'চ্যালেঞ্জ'-এর মাধ্যমে রুপালি পর্দায় এই জুটির যাত্রা শুরু হয়। পর্দায় তাদের চমৎকার রসায়ন এবং দুর্দান্ত অভিনয় খুব দ্রুতই তাদের দর্শকদের নয়নের মণি করে তোলে।ব্যক্তিগত জীবনের কিছু টানাপোড়েন ও বিচ্ছেদের কারণে দীর্ঘ সময় তারা একসঙ্গে কাজ করেননি। তবে ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বর্তমানে তারা আবারও নতুন উদ্যমে একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন।

আরও

৯ বছর অপু-শাকিবের বিয়ের খবর গোপন, নেপথ্যে দুই কারণ

বিনোদন

৯ বছর অপু-শাকিবের বিয়ের খবর গোপন, নেপথ্যে দুই কারণ

অনেক বছর আগে সন্তান আব্রাম খান জয়কে কোলে নিয়ে লাইভে এসে শাকিব খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন ঢাল...

২০২৬-০৮-১৭ ১১:৩১

ঘনিষ্ঠ দৃশ্য বিতর্ক: স্ত্রীর ‘আপত্তি’ কতটা, জানালেন যশ

বিনোদন

ঘনিষ্ঠ দৃশ্য বিতর্ক: স্ত্রীর ‘আপত্তি’ কতটা, জানালেন যশ

আসন্ন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এ কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বড়ই ব...

২০২৬-০৮-১৭ ০৯:১৬

টক্সিকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা প্রসঙ্গে ইয়াশ, ‘অবশ্যই আমার স্ত্রী এতে খুশি হবে না’

বিনোদন

টক্সিকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা প্রসঙ্গে ইয়াশ, ‘অবশ্যই আমার স্ত্রী এতে খুশি হবে না’

কন্নড় তারকা যশ জানতেন, ‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমায় তার ঘনিষ্ঠ দৃশ্যগুলো দেখে স্ত্রী রাধিকা পণ্ডিত মোট...

২০২৬-০৮-১৬ ১১:৫৩

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ব্যান্ড ‘লিডিয়ান’-এর গান

বিনোদন

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ব্যান্ড ‘লিডিয়ান’-এর গান

দেশের সংগীত জগতের এমন একজন নক্ষত্র, যার আলো কখনই ম্লান হবে না। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই বাংলার রক ব্যান্ড ধারার নেতৃত...

২০২৬-০৮-১৬ ০৮:৩৯

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়

বিনোদন

ফেসবুক পোস্টে প্রভা ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা প্রতিনিয়তই নিজের নানা অনুভূতির কথা সামাজিক মাধ্যমে প্রকাশ করে থাকেন। জীবনের নানা অভিজ্ঞতা ও...

২০২৬-০৮-১৫ ০৯:১৪