বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ব্যান্ড ‘লিডিয়ান’-এর গান

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ব্যান্ড ‘লিডিয়ান’-এর গান

দেশের সংগীত জগতের এমন একজন নক্ষত্র, যার আলো কখনই ম্লান হবে না। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই বাংলার রক ব্যান্ড ধারার নেতৃত্ব দিয়েছেন তিনি। মাত্র ৫৬ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গিয়েছেন; আর আমরা হারিয়েছি একজন কিংবদন্তিকে। বলা হচ্ছে রুপালি গিটারের যাদুকর আইয়ুব বাচ্চুর কথা।

সৃষ্টির হাত ধরে অসংখ্য ভক্তদের হৃদয়ের মনিকোঠায় অম্লান হয়ে আছে তার স্মৃতি। তাকে অনুসরণ করে সংগীত জীবনের যাত্রা শুরু করেছিলেন এই প্রজন্মের বহু শিল্পী। তাদেরই একজন উদীয়মান তরুণ শিল্পী রাজেশ মজুমদার।

‘লিডিয়ান’ নামে তার ব্যান্ড সেই ভাবধারায় নিজেদের গান পরিবেশন করে চলেছে প্রায় এক দশক ধরে। সেই ধারাবাহিকতায় আইয়ুব বাচ্চু'কে উৎসর্গ করে লিডিয়ান ব্যান্ড সৃষ্টি করেছে ‘ঐ সম্মোহনের সুর’ শিরোনামের একটি মৌলিক গান, যার কথা লিখেছেন লিডিয়ান ব্যান্ডের গীতিকার সঞ্জয় রায়। 

গানটির সুর, কম্পোজিশান ও কণ্ঠ দিয়েছেন রাজেশ মজুমদার নিজেই। ব্যান্ডের ভোকাল ও লিড গিটারিস্ট রাজেশ মজুমদারের সাথে আছেন ‘লিডিয়ান’ ব্যান্ডের সহকারী লিড গিটারিস্ট রিন্টু, কী-বোর্ডে পুলক, বেইজ গিটারে রিভান এবং ড্রামার তাপস মজুমদার।

এই গানটির প্রসঙ্গে একান্ত আলোচনায় রাজেশ মজুমদার বলেছেন, ‘বাচ্চু ভাইয়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনের একান্ত আর্তি থেকেই এ গানটি আমরা তার জন্মদিন উপলক্ষে উৎসর্গ করতে চাই। তার অসংখ্য জনপ্রিয় কিছু গানের শিরোনাম ও কথামালা নিয়ে গানটি একটু ভিন্ন ভাবে সাজানো হয়েছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে। মৃত্যুর কিছুদিন আগেও বাচ্চু ভাই তার মিউজিক স্কুল গড়ে তোলার স্বপ্নের কথা জানিয়েছিলেন আমাকে। তার সেই রেখে যাওয়া স্বপ্ন আমাদের সম্মিলিতভাবে পূরণ করতে হবে। গানটি বাচ্চু ভাইয়ের জন্মদিনে (১৬ আগস্ট) লিডিয়ান ব্যান্ডের অফিসিয়াল পেজ থেকে প্রচারিত হবে। সৃষ্টির সাথে থাকুন, সুন্দরের সাথে থাকুন। শ্রোতাদের অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখলাম।’

আরও

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

বিনোদন

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

কালজয়ী চলচ্চিত্র ‘হাঙর নদী গ্রেনেড’-এ ‘রইছ’ চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা বিজয় চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর...

২০২৬-০৯-২৬ ১০:০২