শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

৯ বছর অপু-শাকিবের বিয়ের খবর গোপন, নেপথ্যে দুই কারণ

৯ বছর অপু-শাকিবের বিয়ের খবর গোপন, নেপথ্যে দুই কারণ

অনেক বছর আগে সন্তান আব্রাম খান জয়কে কোলে নিয়ে লাইভে এসে শাকিব খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। দীর্ঘদিনের আড়াল ভেঙে সন্তানের অধিকার ও স্বীকৃতির জন্য একজন মায়ের এই নাটকীয় উপস্থিতি সে সময় সবাইকে স্তম্ভিত করেছিল। অন্যদিকে গণমাধ্যম ও নেটদুনিয়ায় সৃষ্টি করেছিল দীর্ঘমেয়াদি আলোচনা ও তর্ক-বিতর্ক।

২০০৮ সালে চিত্রনায়ক শাকিব খানকে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস। দীর্ঘ প্রায় ৯ বছর গোপন রাখার পর ২০১৭ সালে একটি টেলিভিশন লাইভ অনুষ্ঠানে এসে সন্তানসহ তিনি বিয়ের খবর প্রকাশ্যে আনেন। রেডিও চ্যানেলে দেওয়া এক পুরোনো সাক্ষাৎকারে নিজের সংসার, ধর্মচর্চা ও ব্যক্তিজীবনের নানা স্মৃতিচারণ করতে গিয়ে জানিয়েছিলেন, কেন এতদিন গোপন রেখেছিলেন বিষয়টি।

অপু বিশ্বাস বলেন, ‘আমি বিবাহিত, ক্যারিয়ারের কারণেই এটা বলিনি। কারণ ছিল এটাই যে, আমদের ওপর অনেকগুলো সিনেমার লগ্নি করা ইস্যু। আপনারাও নিজেরাও অবাক হয়েছেন- কি করে সম্ভব। কাক-পক্ষীও কি দেখেনি? তো এটা সম্ভব ছিল এবং আপনারা সেটার প্রুফ পেয়েছেন—এক। সেকেন্ড যে ইস্যু, একটি মাসুম বাচ্চা, তাকে সমাজ ব্যবস্থায় নিতে হবে, তার পরিচয় দরকার। তার পরিচয়টা যদি না থাকত, আমি তাকে এমব্রেস করতাম না, যদি এই ধরনের সিচুয়েশন না পৃথিবীতে থাকত।’ 

শাকিব খানের পরিবারের প্রতি সম্মান বজায় রাখা এবং তার কথা চিন্তা করেই একসময় নিয়মিত নামাজ পড়তেন ও রোজা রাখতেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ধর্ম পালন ও শাকিবের পরিবারের প্রতি শ্রদ্ধাবোধের কথা তুলে ধরে অপু বিশ্বাস বলেন, ‘যেহেতু সে আমার হাজবেন্ড, যেহেতু ওকে ফ্যামিলিতে আমি শেয়ার করছি, তো ফ্যামিলির সম্মানটাও আমার সম্মানের। আমি নামাজ পড়েছি, আমি রোজা করেছি।’

হজে যাওয়ার আগ্রহের বিষয়ে তিনি বলেন, ‘আমাকে অনেকবার বলেছিল হজে যাওয়ার জন্য, কারণ শাকিব একবার হজ করে এসেছিল। আমি বলছি, আমি প্রপার না হওয়া পর্যন্ত যাব না। কারণ ধর্ম নিয়ে খেলতে পারব না, ধর্মকে সম্মান দেখাতে পারব।’

মৃত্যু ও ধর্মীয় পরিচয়ের বিষয়ে অপু বিশ্বাস স্পষ্ট করে বলেন, ‘আমার কাছে মনে হয়েছে যে আমাকে তো বেলা শেষে মরতে হবে। যদি কোনো কারণে আমি মারা যাই—এখন পেপার-পত্রিকায় অনেক জায়গায় দেখছি—হ্যাঁ, তো মারা যাওয়ার পর আপনি কোন ওয়েতে যাবেন? কারণ আমি একজন নোন ফেস, আপনি চাইলেই রাতে নিয়ে গিয়ে আমাকে কিছু করতে পারবেন না। আমার কিছু হলে কিন্তু পাবলিক প্লেসে আসতেই হবে।’ প্রাক্তন স্বামী শাকিব খানও তার এই বিশ্বাসের বিষয়টি জানতেন বলে জানান অপু বিশ্বাস।

আরও

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

বিনোদন

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে হঠাৎই দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি, হাতে শাঁখা-পলা—সনাতন রীতির...

২০২৬-০৯-২৭ ২২:৩২

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯