শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

রানির মুকুটে নতুন পালক

রানির মুকুটে নতুন পালক

ভারতীয় অভিনেত্রী রানি মুখার্জির মুকুটে যুক্ত হলো নতুন পালক। প্রায় তিন দশকের অভিনয়জীবন ও সামাজিক নানা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এবার অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট পেলেন এই অভিনেত্রী। মেলবোর্নে আয়োজিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নের (আইএফএফএম) বিশেষ অনুষ্ঠানে তার হাতে এ সম্মানের সনদ তুলে দেওয়া হয়।

মেলবোর্নের ওই অনুষ্ঠানে সম্মাননা পাওয়ার পর রানি মুখার্জি লা ট্রোব বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সম্মান শুধু একজন ভারতীয় অভিনেত্রীকে নয়, ভারতীয় চলচ্চিত্রকেও দেওয়া হয়েছে। ক্যারিয়ারের শুরুর দিকে কোনো নির্দিষ্ট পথনির্দেশ ছাড়াই নিজের কাজ ভালোভাবে করার চেষ্টা করতেন বলেও জানান তিনি।

রানি বলেন, চলচ্চিত্রের মাধ্যমে মানুষের জীবন ও অনুভূতি বোঝা এবং তাদের কাছে পৌঁছানো সম্ভব। তার মতে, সিনেমা এমন একটি ভাষা, যার মাধ্যমে বিভিন্ন মানুষ ও সংস্কৃতির মধ্যে যোগাযোগ তৈরি করা যায়।

নারীকেন্দ্রিক বিভিন্ন চরিত্রে অভিনয়ের প্রসঙ্গও তুলে ধরেন রানি। তার অভিনীত চরিত্রগুলো ভিন্ন দেশ ও সংস্কৃতির দর্শকদের কাছেও গ্রহণযোগ্যতা পেয়েছে—এটি তার জন্য বিশেষ অর্থ বহন করে বলেও জানান তিনি।

রানি মুখার্জি তার তিন দশকের ক্যারিয়ারে ‘ব্ল্যাক’, ‘হিচকি’, ‘মর্দানি’ ও ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের জন্য তিনি ভারতীয় চলচ্চিত্রে বিশেষ পরিচিতি পেয়েছেন।

আরও

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

বিনোদন

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে হঠাৎই দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি, হাতে শাঁখা-পলা—সনাতন রীতির...

২০২৬-০৯-২৭ ২২:৩২

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯