রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ডাক্তারের বদলে চিকিৎসা দিচ্ছেন নাইট গার্ড!

ডাক্তারের বদলে চিকিৎসা দিচ্ছেন নাইট গার্ড!

ডাক্তারের বদলে চিকিৎসা দিচ্ছেন নাইট গার্ড! এমনটাই দেখা গেছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে। মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১১টায় তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। হাসপাতালের দায়িত্বে আছেন নিরাপত্তা প্রহরী মুহাম্মদ মুঈন উদ্দিন; ভেতরে অপেক্ষা করছেন কয়েকজন রোগী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোস্টার অনুযায়ী, সপ্তাহে শনিবার ও মঙ্গলবার পুইছুড়ি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্ব পালনের কথা মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস শশীর। হাজিরা খাতায় তার স্বাক্ষর থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। অনেক সময় স্বাক্ষরের সঙ্গে বাস্তব উপস্থিতির মিলও পাওয়া যায় না।

চিকিৎসকের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে নৈশ প্রহরী মুহাম্মদ মুঈন উদ্দিন বলেন, ‘ম্যাডামের আসার কথা থাকলেও এখনও পর্যন্ত তিনি আসেননি।’ এদিকে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রাথমিক সেবা দিয়ে যাচ্ছেন তিনিই।

স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা যায়, কয়েকজন রোগী ভেতরে বসে আছেন এবং নৈশ প্রহরীর দায়িত্বে থাকা মুঈন সাধারণ রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছেন। ডাক্তার না পেয়ে ক্ষোভ প্রকাশ করে অনেক রোগী ফিরে যাচ্ছেন।

স্থানীয় এলাকাবাসী ও রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্ধারিত সরকারি সময়সূচি অনুযায়ী নয়, চিকিৎসকদের ইচ্ছামতো এই স্বাস্থ্যকেন্দ্র খোলা ও বন্ধ করা হয়। ভাগ্য ভালো হলে চিকিৎসককে পাওয়া যায়, অন্যথায় রোগীদের নিজ উদ্যোগেই ব্যবস্থা নিতে হয়। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট চিকিৎসক স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত না এলেও প্রতিদিন উপজেলা সদরে ব্যক্তিগত চেম্বার পরিচালনা করেন।

এ বিষয়ে স্থানীয়রা স্বাস্থ্য মন্ত্রী এবং বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের হস্তক্ষেপ কামনা করেছেন।

পুইছুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেকুর রহমান বলেন, ‘আমার এলাকার গরিব ও অসহায় মানুষের একমাত্র চিকিৎসাসেবা কেন্দ্র এটি। তাদের সেবা থেকে বঞ্চিত করার অধিকার কোনো সরকারি কর্মকর্তার নেই। আমরা এর আগেও তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু এখনও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্ব পালনের বাইরে সপ্তাহে শনিবার ও মঙ্গলবার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্ব পালন করার কথা ডা. জান্নাতুল ফেরদৌস শশীর। মঙ্গলবার সকালে তিনি অসুস্থতার কথা জানিয়েছেন। এর আগেও তাকে শোকজ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘এই চিকিৎসকের বিরুদ্ধে স্বাস্থ্যকেন্দ্রে অনুপস্থিত থাকার অভিযোগ নতুন নয়। তাকে একাধিকবার সতর্ক করা হয়েছে। এবার তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও

অ্যানেস্থেসিওলজিস্ট না থাকায় মেহেরপুরে দুই মাস ধরে অস্ত্রোপচার বন্ধ, ভোগান্তিতে রোগীরা

সারা দেশ

অ্যানেস্থেসিওলজিস্ট না থাকায় মেহেরপুরে দুই মাস ধরে অস্ত্রোপচার বন্ধ, ভোগান্তিতে রোগীরা

দুই মাস ধরে মেহেরপুরের সরকারি হাসপাতালগুলোতে অস্ত্রোপচার সেবা বন্ধ রয়েছে। অ্যানেস্থেসিওলজিস্ট (অজ্ঞানকারী চিকিৎসক) না থা...

২০২৬-০৮-১৫ ২২:১২

মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

সারা দেশ

মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় আল...

২০২৬-০৮-১৫ ২২:১১

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলার অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

সারা দেশ

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলার অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের এমপি ভিপি আইনুল হকের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক...

২০২৬-০৮-১৫ ২২:১০

মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে পুশইন চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি

সারা দেশ

মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে পুশইন চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। শনিবার দুপুরে মহেশপুর ব্যাটেল...

২০২৬-০৮-১৫ ২০:৫৪

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশ আহত

সারা দেশ

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশ আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চলাকালীন পুলিশের সঙ্গে অস্ত্রধারী মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছ...

২০২৬-০৮-১৫ ২০:২২

রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু

সারা দেশ

রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু

ঢাকার ধামরাইয়ে রাইস মিলের মোটরের যন্ত্রাংশ চুরির অভিযোগে শঙ্কর মণ্ডল নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটুনির সাত দ...

২০২৬-০৮-১৫ ২০:১৩