রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চোরকে জাপটে ধরে চোরের আঙুল কামড়ে রেখে দিলেন গৃহবধূ

চোরকে জাপটে ধরে চোরের আঙুল কামড়ে রেখে দিলেন গৃহবধূ

ঝালকাঠির রাজাপুরে চুরি করার উদ্দেশ্যে একদল চোর গৃহবধূর ঘরে প্রবেশ করলে গৃহবধূ টের পেয়ে যান। অতঃপর একজন চোরকে ঝাপটে ধরে তার হাতের আঙুল কামড়ে ধরেন ঐ গৃহবধূ। এরপর গৃহবধূর চেঁচামেচিতে পাশের বাড়ির লোকজন এসে পড়লে গৃহবধুর কবল থেকে চোরের দল ওই চোরকে ছাড়িয়ে নিলেও তার আঙ্গুল কামড়ে ধরে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেন ঐ গৃহবধূ। পরে আঙুল রেখে পালিয়ে যায় ওই চোর।পালানোর সময় দুটি মোবাইল ফোনও নিয়ে যায় চোরের দল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে ঝালকাঠি রাজাপুর উপজেলার ৬ নং মঠবাড়ী ইউনিয়নের ইউনিয়নের মঠবাড়ী গ্রামে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানায়, গভীর রাতে সংঘবদ্ধ চোরের একটি দল গোপনে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে। এ সময় শব্দ পেয়ে ঘুম ভেঙে গেলে গৃহবধূ চোরদের উপস্থিতি টের পান। তিনি সাহসিকতার সঙ্গে এক চোরকে জাপটে ধরেন এবং ধস্তাধস্তির সময় তার আঙুল কামড়ে ধরে আটকে রাখার চেষ্টা করেন।গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হওয়ার আগেই চোরের অন্য সহযোগীরা এগিয়ে এসে তাকে ছাড়িয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পালানোর সময় তারা ঘরে থাকা দুটি দামি মোবাইল ফোন নিয়ে যায়।

স্থানীয়রা আরও জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও চুরির চেষ্টার ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। রাতের নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের টহল আরও জোরদারের দাবি জানিয়েছেন তারা।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন বিশ্বাস বলেন,অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

আরও

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সারা দেশ

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও শুধুমাত্র নিজস্ব স্থায়ী বসতভিটা না থাকার কারণে নিয়...

২০২৬-১০-০৪ ১৬:১৮

চুয়াডাঙ্গায় মাদক মামলায় জালাল মালিথার যাবজ্জীবন

সারা দেশ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় জালাল মালিথার যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় ৮৯৯ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধারের মামলায় জালাল মালিথা (৫১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারা...

২০২৬-১০-০৪ ১৬:১৭

মঠবাড়িয়া টাকা নিয়ে ওয়াইফাই সংযোগ না দেয়ার প্রতিবাদ করলে গৃহকর্তাকে হাতুড়িপেটা : থানায় মামলা

সারা দেশ

মঠবাড়িয়া টাকা নিয়ে ওয়াইফাই সংযোগ না দেয়ার প্রতিবাদ করলে গৃহকর্তাকে হাতুড়িপেটা : থানায় মামলা

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের একটি বাড়িতে ওয়াইফাই (ইন্টারনেট) সংযোগ দেয়ার কথা বলে টাকা নিয়ে, সংযোগ না দেয়ার প্রতি...

২০২৬-১০-০৪ ১৪:২৪

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

সারা দেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুকুরের পানিতে ডুবে সিয়াম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কার...

২০২৬-১০-০৪ ১৪:২৩

কুড়িগ্রামে গাছে গাছে মুগ্ধর বাণি  মুগ্ধতা ছড়াচ্ছে চারপাশে

সারা দেশ

কুড়িগ্রামে গাছে গাছে মুগ্ধর বাণি মুগ্ধতা ছড়াচ্ছে চারপাশে

কুড়িগ্রামে প্রত্যন্ত এলাকার গ্রামীণ সড়কের দু’পাশে গাছের গায়ে লাগানো ছোট ছোট কিছু পোস্টার এখন ছড়াচ্ছে মুগ্ধতা। আর এই মুগ্...

২০২৬-১০-০৪ ১৪:২২

খুলনায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা

সারা দেশ

খুলনায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা

খুলনায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (পিবিসিপি) নেতা নাসিমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ অক্টোবর) দুপুর...

২০২৬-১০-০৪ ১৪:২১