রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চিকিৎসা শেষে বাড়ী ফেরা হলো না লিলি কুন্ডুর

চিকিৎসা শেষে বাড়ী ফেরা  হলো না লিলি কুন্ডুর

সুস্থ্য হয়ে বাড়ি ফেরার আশায় স্বামীর মোটরসাইকেলে চেপে ডাক্তার দেখিয়ে ফিরছিলেন লিলি কুন্ডু। কিন্তু সেই ফেরা আর হলো না। পথেই থেমে গেল তার জীবন।

খুলনার রূপসায় একটি লোকাল বাসের সজোর ধাক্কায় মোটরসাইকেলের পেছনে বসা লিলি কুন্ডু (৪৯) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী অমর কুন্ডু গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রূপসা থানাধীন রূপসা ঘাট থেকে কুদিরবটতলার মধ্যবর্তী আমদাবাদ এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাগেরহাটের রামপাল উপজেলা গৌরম্ভা গ্রামের বাসিন্দা অমর কুন্ডু তার স্ত্রী লিলি কুন্ডুকে খুলনার একটি চক্ষু হাসপাতালে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। চিকিৎসা শেষে স্বামী-স্ত্রীর সেই বাড়ি ফেরার পথই পরিণত হয় জীবনের শেষ যাত্রায়।

দুপুর সাড়ে ১২টার দিকে তারা খুলনা-মংলা মহাসড়কের আমদাবাদ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা ঢাকা মেট্রো-জ ১১-২০৮৫ নম্বরের একটি লোকাল বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় মোটরসাইকেলের পেছনে বসা লিলি কুন্ডু সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চোখের সামনে স্ত্রীর এমন নির্মম মৃত্যু দেখে গুরুতর আহত হন স্বামী অমর কুন্ডু। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে রূপসা থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর জানান, দুর্ঘটনার পর ঘাতক বাস ও এর চালক সাগর (২৬)-কে রূপসা থানাধীন কুদিরবটতলা এলাকা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

আরও

ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ায় প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর টুকু বহিষ্কার

সারা দেশ

ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ায় প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর টুকু বহিষ্কার

নড়াইল প্রেসক্লাবের সাধারণ সদস্য এনামুল কবীর টুকুর মুক্তিযোদ্ধা সনদ যাচাই-বাছাই শেষে বাতিল হওয়ায় তাকে প্রেসক্লাব থেকে বহি...

২০২৬-১০-০৪ ১৪:১৫

সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্য পদ বাতিল

সারা দেশ

সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্য পদ বাতিল

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর-২ মো. মনিরু...

২০২৬-১০-০৪ ১০:৫০

ফরিদপুরে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা

সারা দেশ

ফরিদপুরে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা

ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) শহরের টেরাকোটা রেস...

২০২৬-১০-০৩ ২৩:২৭

অনলাইনে বিক্রি করা হতো সুইচ গিয়ার, এসআরবির হাতে গ্রেপ্তার ১

সারা দেশ

অনলাইনে বিক্রি করা হতো সুইচ গিয়ার, এসআরবির হাতে গ্রেপ্তার ১

ঢাকার ঘাটারচর লাবনী পয়েন্ট এলাকা থেকে অনলাইনে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা ২০০ পিস বিভিন্ন মডেলের সুইচ গিয়ারসহ এস এম রবিন...

২০২৬-১০-০৩ ২৩:০১