সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নেতাকে শোকজ

চাঁদা চাইনি, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন

চাঁদা চাইনি, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন

পহেলা বৈশাখ উৎসব উপলক্ষে বসা কলেজ মাঠে বিভিন্ন অস্থায়ী দোকানে চাঁদাবাজির অভিযোগ উঠেছে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদল নেতা আশরাফুল ইসলামের বিরুদ্ধে। এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ প্রেক্ষিতে ইতোমধ্যেই তাকে শোকজ নোটিশ দিয়েছে কলেজ শাখা ছাত্রদল।

‎‎বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে তাকে ২৪ ঘন্টার মধ্যে জবাব চেয়ে এই নোটিশ দিয়েছেন শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্য।

‎‎অভিযুক্ত আশরাফুল ইসলাম কলেজ শাখা ছাত্রদলের দফতর সম্পাদক এবং কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শামসুজ্জামান মুসলিম হলে আবাসিক শিক্ষার্থী।

‎‎অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে রুচি বৈশাখী উৎসব কনসার্টের আয়োজন করা হয়। কনসার্ট ঘিরে কলেজের মাঠে অস্থায়ী ভ্রাম্যমাণ দোকান বসে। সেইসব দোকান থেকে চাঁদা উত্তোলন করে আশরাফুল ইসলাম। পরে সেই টাকা কলেজের এস এম হলের একটি রুমে ভাগবাটোয়ার সময় দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। পরে বিষয়টি ছাত্রদলেরই কর্মী-সমর্থকদের আলোচনায় আসে। চাঁদা চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে শোকজ নোটিশ দিয়েছে শাখা ছাত্রদল।

‎‎এবিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম বলেন, সামনে এডওয়ার্ড কলেজের ছাত্রদলের কমিটি গঠন হবে। তাই আমার বিপক্ষ গ্রুপ বিভিন্ন সিস্টেম করে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করেছে। ভিডিও ছড়িয়েছে আমাদের অভ্যন্তরীন লোকজন।

তিনি আরও বলেন, তিন থেকে চারশ দোকান বসেছিল। কোন দোকানদার চাঁদা নেওয়ার কথা বলতে পারবেন না। শুধু বলেছিলাম যে দোকান দিচ্ছেন আমাদের ছেলেপেলেদের একটু খাওয়ায়েন আর কি। এর থেকে বেশি কিছু না। কেউ গোপনে ভিডিও করে ছড়িয়ে দিয়েছে। এগুলো দেখা ছাড়া কোন উপায় নেই। কারণ জনে জনে তো প্রমাণ করতে পারব না।

‎এ নিয়ে এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্য বলেন, আমরা বিষয়টি তদন্তাধীন রেখেছি। কোনো ব্যক্তির অন্যায়ের দায় সংগঠন নেবে না।

আরও

চট্টগ্রামে স্বর্ণালংকার চুরির অভিযোগে গ্রেপ্তার ২

সারা দেশ

চট্টগ্রামে স্বর্ণালংকার চুরির অভিযোগে গ্রেপ্তার ২

চট্টগ্রামে বাসার তালা ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে নগরের...

২০২৬-০৮-১৬ ২২:২২

সাতক্ষীরায় বিএনপি কার্যালয় থেকে ককটেল উদ্ধার

সারা দেশ

সাতক্ষীরায় বিএনপি কার্যালয় থেকে ককটেল উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নে বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত...

২০২৬-০৮-১৬ ২০:০৭

ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

সারা দেশ

ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

ফরিদপুরের নগরকান্দায় উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার ন...

২০২৬-০৮-১৬ ১৯:৪৩

মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার

সারা দেশ

মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার

বিদেশে চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ নেওয়ার পর এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং নয় দিন শিকলবন্দি করে রাখার অভিযোগে...

২০২৬-০৮-১৬ ১৯:৪১