শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

ব্যাংক খাতে ‘লুটেরাদের’ ফেরার পথ বন্ধের দাবি ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তাদের

ব্যাংক খাতে ‘লুটেরাদের’ ফেরার পথ বন্ধের দাবি ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তাদের

ব্যাংকিং খাতে সাম্প্রতিক সিদ্ধান্ত ও ঘটনাবলিতে উদ্বেগ প্রকাশ করে ‘অ্যাসোসিয়েশন অব রিটায়ার্ড ইসলামী ব্যাংকার্স’ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে লুটেরাদের পুনরায় প্রবেশের সব পথ বন্ধ করার দাবি জানিয়েছে। একই সঙ্গে ব্যাংকটির মালিকানা প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংগঠনের এক বৈঠকে এ দাবি উত্থাপন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন নূরুল ইসলাম খলিফা। এতে সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ সালেহ, ইঞ্জিনিয়ার আবুল বাসার, আবদুস সাদেক ভুঁইয়া, এ এ এম হাবীবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের সাবেক শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, ব্যাংক পুনর্গঠন সংক্রান্ত আইনি কাঠামোর কিছু ধারা এবং ব্যবস্থাপনায় সাম্প্রতিক সিদ্ধান্ত ব্যাংক খাতে নতুন করে অনিশ্চয়তা তৈরি করছে। তাদের মতে, এসব পদক্ষেপের মাধ্যমে অতীতের বিতর্কিত গোষ্ঠীগুলোর পুনরাগমনের সুযোগ তৈরি হতে পারে।

তারা আরও দাবি করেন, ইসলামী ব্যাংক থেকে ভুয়া ঋণের মাধ্যমে অর্থ পাচারের ঘটনা অতীতে ব্যাংক খাতে বড় সংকট তৈরি করেছিল। পরবর্তী সময়ে কিছু পদক্ষেপে ব্যাংকটি ঘুরে দাঁড়ালেও সাম্প্রতিক সিদ্ধান্তগুলো আবারও স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলছে।

সাবেক ব্যাংকারদের উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে— ব্যাংক পুনর্গঠন সংক্রান্ত আইনের একটি নির্দিষ্ট ধারা বাতিল, ব্যাংক থেকে অনিয়মের সঙ্গে জড়িতদের অপসারণ, পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনা, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ইসলামী ব্যাংকের মালিকানা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া।

তারা বলেন, বর্তমান প্রধান নির্বাহীকে দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত ব্যাংকের অভ্যন্তরীণ আস্থা ও গ্রাহক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বৈঠকে আরও বলা হয়, ব্যাংক খাতে সুশাসন ও পেশাদারিত্ব নিশ্চিত করা জরুরি। পাশাপাশি নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানানো হয় যাতে এমন কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়, যা আমানতকারীদের আস্থায় ঘাটতি তৈরি করে।

 

আরও

১৬ সদস্যের সহায়ক কমিটি করলো এফবিসিসিআই

অর্থনীতি

১৬ সদস্যের সহায়ক কমিটি করলো এফবিসিসিআই

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের পর এবার ১৬ সদস্যের সহায়ক কমিটি গঠন করেছে। সাতটি চেম্...

২০২৬-০৮-০৬ ০৯:০৬

খাবারের ছোট দোকানগুলোকেও নিবন্ধন নিতে হবে, কার্যকর হবে কীভাবে

অর্থনীতি

খাবারের ছোট দোকানগুলোকেও নিবন্ধন নিতে হবে, কার্যকর হবে কীভাবে

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সারাদেশের রাস্তায়, অলি-গলিতে গড়ে ওঠা খাবারের দোকানগুলোকেও তাদের ব্যবসার জন্য রেজিস্ট্রেশন নিতে...

২০২৬-০৭-২৯ ০৯:২৪

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলার

অর্থনীতি

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) রিজার্ভ আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) গ্রস হিসাবে ৩৬ দশমিক ৪৫৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।...

২০২৬-০৭-২৮ ২২:১৬

১৮ মাসেই চালু হবে চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা

অর্থনীতি

১৮ মাসেই চালু হবে চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা

আগামী ১৮ মাসের মধ্যেই চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) প্রথম কারখান...

২০২৬-০৭-২৭ ২২:৫৯

এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

অর্থনীতি

এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে পুনঃগ্যাসীকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (আরএলএ...

২০২৬-০৭-২৬ ১১:৫৮

২০২৬ সালের প্রথম ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ

অর্থনীতি

২০২৬ সালের প্রথম ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ

২০২৬ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ। এর মধ্যে গ্রাহকদের...

২০২৬-০৭-২৫ ১৭:০২