সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বর্তমান প্রজন্মকে মেধাবী, সুস্থ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহশিক্ষার বিকল্প নেই ডিসি

বর্তমান প্রজন্মকে মেধাবী, সুস্থ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহশিক্ষার বিকল্প নেই ডিসি

বর্তমান প্রজন্মকে মেধাবী, সুস্থ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই বলে দাবী করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। তিনি বলেছেন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। খেলাধুলা, সংস্কৃতি এবং স্বাস্থ্যসচেতনতা শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় কালুখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের ২০২৫–২৬ অর্থবছরের এডিপি (বিশেষ) বরাদ্দের আওতায় ক্রীড়া সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, হাইজিন উপকরণ ও হারমোনিয়াম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও স্বাস্থ্যবিধি চর্চায় উদ্বুদ্ধ করতে শিক্ষক ও অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।তিনি আরও বলেন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের উপকরণ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ আরও বেগবান হবে বলে আমরা আশা করি।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধান এবং প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, হাইজিন উপকরণ ও হারমোনিয়াম তুলে দেওয়া হয়।

আরও

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

সারা দেশ

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ৮৩২ ইয়াবা ট্যাবলেট, নগদ আট হাজার ৯০ টাকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । এরসঙ্গে মোট...

২০২৬-১০-০৪ ২০:৫৯

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১