বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

ব্রিটেনের বেনিফিট ব্যবস্থায় জালিয়াতি

ব্রিটেনের বেনিফিট ব্যবস্থায় জালিয়াতি

যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশীসহ অনেক মানুষ সত্যিকারের প্রয়োজনে বেনিফিট নেন, কাউন্সিলের বাসায় থাকেন এবং সরকারি সহায়তার ওপর নির্ভর করেন। কিন্তু এমনও অভিযোগ রয়েছে, কেউ কেউ নিজ দেশে বিলাসবহুল জীবনযাপন, বাড়ি, সম্পত্তি, ব্যাংকে বড় অঙ্কের টাকা থাকা সত্ত্বেও ব্রিটেনে নিজেকে নিঃস্ব দেখিয়ে বিভিন্ন ভাতা দাবি করেন। শর্ত অনুযায়ী যদি কারও বিদেশে বাড়ি, জমি, বড় সঞ্চয় বা আর্থিক সামর্থ্য থাকে, তাহলে তিনি প্রকৃত অর্থে ওয়েলফেয়ার সুবিধার দাবিদার নন।

সম্প্রতি এমনই এক আলোচিত প্রতারণার ঘটনা সামনে এসেছে। স্যারের হার্লের ইয়ারটেনডন রোডের বাসিন্দা গেরি শ্যারেড পাঁচটি জালিয়াতির অভিযোগে দোষ স্বীকার করেছেন। আগামী ২৯ মে গিলফোর্ড ক্রাউন কোর্টে তার সাজা ঘোষণা করা হবে।

রিগেট অ্যান্ড ব্যানস্টেড ব্যুরো কাউন্সিল জানায়, ২০১৮ সালে শুরু হওয়া তদন্তে দেখা যায় তিনি নিজেকে বেকার, সম্পত্তিহীন এবং আর্থিকভাবে অসহায় দাবি করে হাউজিং বেনিফিট ও কাউন্সিল ট্যাক্স রিডাকশন গ্রহণ করেছিলেন। কিন্তু পরে তদন্তে বেরিয়ে আসে ফ্রান্সের বারগান্ডি অঞ্চলে তার একটি সম্পত্তি ছিল এবং তার নামে অঘোষিত ব্যাংক হিসেবে বড় অঙ্কের অর্থ জমা ছিল।

কাউন্সিলের তথ্যমতে, তিনি প্রথম ২০১৬ সালে ভাতার জন্য আবেদন করেন এবং ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে তিনবার তা নবায়ন করেন। এই সময়ে তিনি হাজার হাজার পাউন্ড সরকারি সহায়তা নিয়েছেন।

তার দুবাইয়ে একটি অ্যাপার্টমেন্ট ছিল এবং স্যারের একটি সম্পত্তি ২০১৯ সালে প্রায় ২ লাখ ৫০ হাজার পাউন্ডে বিক্রি করেন।

ব্যাংক লেনদেন দেখা গেছে, ২০১৬ সালে তার হিসেবে জমা হয় ১ লাখ ২৬ হাজার পাউন্ড এবং ২০১৮ সালে আরও ১ লাখ ৮৫ হাজার পাউন্ড।

২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে তিনি প্রায় ৪ লাখ পাউন্ড খরচ করেন।

এর মধ্যে ছিল বিলাসবহুল কেনাকাটা, লন্ডনের মেফেয়ার এলাকার রেস্টুরেন্টে ব্যয়, প্রাইভেট জেটে ভ্রমণ এবং স্কুল ফি পরিশোধ।

কাউন্সিলের রেভিনিউ বেনিফিট ও জালিয়াতি বিভাগের প্রধান সাইমন রোজার বলেন, এই ঘটনা প্রমাণ করে ভাতা জালিয়াতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং কোনো ধরনের প্রতারণা সহ্য করা হবে না।

এই ঘটনা অনেকের জন্য সতর্কবার্তা। যারা ইউরোপ, বাংলাদেশ বা অন্য দেশে বাড়ি, সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স বা আর্থিক সম্পদ গোপন রেখে যুক্তরাজ্যে হাউজিং বেনিফিট, কাউন্সিল হাউস এবং অন্যান্য সরকারি সহায়তা দাবি করেন, তাদের মনে রাখা উচিত: আবেদনের সময় বিদেশের সম্পত্তি, সঞ্চয় এবং আর্থিক অবস্থার তথ্য সঠিকভাবে ঘোষণা করা বাধ্যতামূলক। যদি কেউ এসব তথ্য গোপন করেন, তদন্তে ধরা পড়লে শুধু ভাতাই বন্ধ হবে না, বরং আদালত জরিমানা, অর্থ ফেরত এবং কারাদণ্ড পর্যন্ত হতে পারে। তাই বেনিফিট ব্যবস্থা শুধুমাত্র প্রকৃত প্রয়োজনীয়দের জন্য, প্রতারণার জন্য নয়।

একজন ব্রিটিশ বাংলাদেশি বলেন, যুক্তরাজ্যের বেনিফিট ব্যবস্থা তৈরি করা হয়েছে তাদের জন্য যারা সত্যি অর্থে অসুস্থ, বেকার বা আর্থিক সংকটে রয়েছেন। কিন্তু যাদের বিদেশে বাড়ি-সম্পত্তি, ব্যাংকে টাকা এবং বিলাসবহুল জীবন আছে, তারা যদি প্রতারণা করে এই সুবিধা নেন, তাহলে প্রকৃত দরিদ্র মানুষ ক্ষতিগ্রস্ত হয়।

আরেকজন বলেন, অনেকেই বাংলাদেশ বা অন্য দেশে জমি, ফ্ল্যাট, ব্যবসা বা ব্যাংক ব্যালেন্স লুকিয়ে এখানে নিজেকে নিঃস্ব দেখান। সরকারকে এসব বিষয়ে আরও আধুনিক তদন্ত ব্যবস্থা চালু করা উচিত এবং বিদেশি সম্পদের তথ্য যাচাই করা দরকার।

আরও

দেশের স্বার্থে প্রয়োজন হলে ট্রাম্পের বিরোধিতা করতেও পিছপা হব না: ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

দেশের স্বার্থে প্রয়োজন হলে ট্রাম্পের বিরোধিতা করতেও পিছপা হব না: ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

দেশের স্বার্থে প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বা সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করতেও নিজে প্রস্তুত...

২০২৬-০৭-২৬ ১৩:৪৯

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে কঠিন চ্যালেঞ্জের পাহাড়!

যুক্তরাজ্যের খবর

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে কঠিন চ্যালেঞ্জের পাহাড়!

অনেক সম্ভাবনার বার্তা দিলেও যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সামনে অপেক্ষা করছে নানা চ্যালেঞ্জ। বিশ্ল...

২০২৬-০৭-২৪ ১৩:০৯

লন্ডনে পাড়া-মহল্লার অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে

যুক্তরাজ্যের খবর

লন্ডনে পাড়া-মহল্লার অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে

লন্ডন জুড়ে চুরি, ব্যক্তিগত ডাকাতি এবং যানবাহন সংক্রান্ত অপরাধ কমেছে, কারণ মেট্রোপলিটন পুলিশ রাজধানীর সবচেয়ে কুখ্যাত অপ...

২০২৬-০৭-২৩ ১৪:১৩

প্রথম বৈঠকেই জীবনযাত্রার ব্যয় মোকাবিলার জন্য মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

প্রথম বৈঠকেই জীবনযাত্রার ব্যয় মোকাবিলার জন্য মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন বার্নহ্যাম

প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার সময় অ্যান্ডি বার্নহ্যাম একটি ‘জীবনযাত্রার ব্যয়-সাশ্র...

২০২৬-০৭-২২ ১৩:১০

পুতিনকে মোকাবিলায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানোর দৌড়ে ৩ দেশ

যুক্তরাজ্যের খবর

পুতিনকে মোকাবিলায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানোর দৌড়ে ৩ দেশ

রিডিংয়ের এক সাধারণ অফিস ভবনে বসে ব্রিটেন, ইতালি এবং জাপানের প্রতিরক্ষা ঠিকাদাররা বিশ্বের অন্যতম গোপন সামরিক প্রকল্প নিয়ে...

২০২৬-০৭-২২ ১৩:০৬

চমক রেখে মন্ত্রিসভা সাজালেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

চমক রেখে মন্ত্রিসভা সাজালেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভা ঘোষণা করেছেন। অভিজ্ঞ রাজনীতিকদের...

২০২৬-০৭-২১ ১৯:৩২