শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বরগুনা সুশীলন 'সিসিএইচআর' প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বরগুনা সুশীলন 'সিসিএইচআর' প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বরগুনার তালতলীতে “Client Centered Humanitarian Response: Improving Lives of Crisis Affected People (CCHR)” প্রকল্পের উপজেলা পর্যায়ে সরকারি বিভাগ এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের ‘পায়রা সম্মেলন’ কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা The Swedish International Development Cooperation Agency (SIDA)-এর অর্থায়নে এবং International Rescue Committee (IRC), Bangladesh- এর কারিগরী সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছেন বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভুপেন চন্দ্র মণ্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল-মাসুম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাইফুল আলম। এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনিজিও প্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।

প্রকল্পের উদ্দেশ্য, লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ মোক্তার হোসেন। তিনি জানান, ২০২৬ সালের এপ্রিল মাস থেকে উপজেলার বড়বগী ও পঁচাকোড়ালিয়া ইউনিয়নে প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত চলমান থাকবে। তিনি আরও জানান, প্রকল্পটির প্রধান লক্ষ্য হলো দক্ষিণাঞ্চলের জলবায়ু সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতায় আক্রান্ত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তার উন্নয়ন করা। এ প্রকল্পের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলোর খাদ্য উৎপাদন দক্ষতা বৃদ্ধি, মৌলিক চাহিদা পূরণে সক্ষমতা উন্নয়ন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক সেবার মানোন্নয়নে কাজ করা হবে।

আরও

দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরে পদ্মা ব্যারেজ গুরুত্বপূর্ণ: পানি সম্পদমন্ত্রী

সারা দেশ

দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরে পদ্মা ব্যারেজ গুরুত্বপূর্ণ: পানি সম্পদমন্ত্রী

দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরে পদ্মা ব্যারেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী...

২০২৬-০৯-১১ ২১:০০

অর্থনীতি ভঙ্গুর করে পালিয়েছে আওয়ামী লীগ: সমাজকল্যাণমন্ত্রী

সারা দেশ

অর্থনীতি ভঙ্গুর করে পালিয়েছে আওয়ামী লীগ: সমাজকল্যাণমন্ত্রী

দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে আওয়ামী লীগ পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ...

২০২৬-০৯-১১ ২০:০১

ভোলায় মেঘনার পাড় ধসে নদীতে নিখোঁজ দুই বন্ধুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার

সারা দেশ

ভোলায় মেঘনার পাড় ধসে নদীতে নিখোঁজ দুই বন্ধুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার

ভোলায় মেঘনা নদীর পাড় ধসে নিখোঁজ ২ জনের মধ্যে মো.রাকিব (২৭) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নদীতে নিখোঁজ রয়ে...

২০২৬-০৯-১১ ১৯:০৬

গাইবান্ধায় স্ত্রী মরদেহ হাসপাতালে রেখে স্বামীর পলায়ন, স্থানীয়দের হাতে আটক স্বামীকে পুলিশে সোপর্দ

সারা দেশ

গাইবান্ধায় স্ত্রী মরদেহ হাসপাতালে রেখে স্বামীর পলায়ন, স্থানীয়দের হাতে আটক স্বামীকে পুলিশে সোপর্দ

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাইভেটকারে করে মুমূর্ষু গৃহবধূ শাহিনা বেগমকে (২২) হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে...

২০২৬-০৯-১১ ১৫:৪৫

বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার

সারা দেশ

দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে শুল্ক ফাঁকি ও অবৈধভাবে পণ্য পাচারের অভিযোগ যেন থামছেই না। সর্বশেষ বন্দরের ২৯ নম্বর শেড...

২০২৬-০৯-১১ ১৫:৪৪

রাজবাড়ীর পাংশায়  ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সে পাং...

২০২৬-০৯-১১ ১৫:৪২