শুক্রবার, ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানির দ্রুত বিদায় দেখতে চান মরিনিও

ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানির দ্রুত বিদায় দেখতে চান মরিনিও

জোসে মরিনিওর একটি মন্তব্য ঘিরে বিশ্ব ফুটবলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানির সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি করতে পারে এমন মন্তব্য করেছেন এই পর্তুগিজ কোচ। তার ইচ্ছা, এসব বড় দল যেন বিশ্বকাপ থেকে দ্রুত বিদায় নেয়।

বর্তমানে রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকা এই কোচ জানিয়েছেন, ক্লাবের স্বার্থেই তিনি এমনটা চান। আগামী মৌসুমে তিনি আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ ক্লাবটির কোচের দায়িত্ব নেবেন। সেই কারণে বিশ্বকাপে থাকা রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা যত দ্রুত সম্ভব ফিরে এলে প্রাক-মৌসুম প্রস্তুতিতে সুবিধা হবে বলে মনে করেন তিনি।

একটি পডকাস্টে অংশ নিয়ে বিশ্বকাপ সম্পর্কে নিজের মতামত দিতে গিয়ে মরিনিও বলেন, ‘আপনি সত্যি জানতে চান? আমি চাই রিয়াল মাদ্রিদের ফুটবলারদের দল দ্রুত বিশ্বকাপ থেকে বিদায় নিক। ওরা ছুটি কাটাতে চলে যাক। তা হলে প্রাক-মৌসুমের প্রস্তুতিতে ওদের তরতাজা পাওয়া যাবে।’

রিয়াল মাদ্রিদের মোট ১০ জন ফুটবলার এবারের বিশ্বকাপে বিভিন্ন দেশের হয়ে খেলছেন, যারা আটটি ভিন্ন দলে প্রতিনিধিত্ব করছেন। তাদের মধ্যে রয়েছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ও এন্ড্রিক, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও অরেলিয়াঁ চুয়ামেনি, ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, জার্মানির আন্তোনিও রুডিগার, বেলজিয়ামের থিবো কর্তোয়া, উরুগুয়ের ফেদেরিকো ভালভার্দে, অস্ট্রিয়ার ডেভিড আলাবা এবং তুরস্কের আর্দা গুলের।

মরিনিও জানান, গ্রুপ পর্বে তিনি খুব কম ম্যাচই দেখেছেন এবং মূলত নকআউট পর্ব থেকেই বেশি মনোযোগ দেবেন। তার মতে, বিশ্বকাপ হলো সর্বোচ্চ মানের টুর্নামেন্ট, তাই এখানে বড় ব্যবধানের একপেশে ম্যাচ দেখা উচিত নয়। তিনি আশা করেন, নকআউট পর্ব থেকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখা যাবে।

পর্তুগালের সাবেক কোচ হিসেবে তিনি স্বাভাবিকভাবেই নিজের দেশকে ফাইনালে দেখতে চান। পাশাপাশি ইংল্যান্ডের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন তিনি। এই কোচের মতে, চাপের মধ্যে থেকেও ইংল্যান্ড ভালো খেলছে এবং তাদেরও ফাইনালে ওঠার যোগ্যতা রয়েছে।

আরও

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে ছুটি ঘোষণা

খেলাধুলা

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে ছুটি ঘোষণা

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। সেই সাফল্যের আনন্দকে আরও রঙিন করতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্থ...

২০২৬-০৬-২৫ ০৯:২১

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে সুইজারল্যান্ড, কানাডা রানারআপ

খেলাধুলা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে সুইজারল্যান্ড, কানাডা রানারআপ

একটি করে জয় ও ড্র নিয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিতের দ্বারপ্রান্তে ছিল সুইজারল্যান্ড। এবার বিশ্বকাপের অন্যতম আয়োজক কানাডাকে...

২০২৬-০৬-২৫ ০৮:৫৭

দু’বার পিছিয়ে পড়েও হাইতিকে ৪-২ গোলে হারিয়ে নকআউটে মরক্কো

খেলাধুলা

দু’বার পিছিয়ে পড়েও হাইতিকে ৪-২ গোলে হারিয়ে নকআউটে মরক্কো

প্রথমার্ধে মরক্কোর কঠিন পরীক্ষা নিয়েছে হাইতি। যেন কোনো অঘটন ঘটতে চলছিল। তবে দু’বার পিছিয়ে পড়ে সমতা টানার পর বদলি নামা দু...

২০২৬-০৬-২৫ ০৮:৫৫

নেইমারের ফেরার ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিলো ব্রাজিল

খেলাধুলা

নেইমারের ফেরার ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিলো ব্রাজিল

নিজেদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রকে পেতে ৭৮১ দিন অপেক্ষা করতে হয়েছে ব্রাজিলকে। চোটজর্জর এই তারকার প্রত্যা...

২০২৬-০৬-২৫ ০৮:২৪

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

খেলাধুলা

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার পথে এবারও দুর্দান্ত শুরু করেছে আলবিসেলেস্তেরা। চলতি বিশ্বকাপ...

২০২৬-০৬-২৪ ২২:৩২