শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

২০২৬ ফিফা বিশ্বকাপ যখন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোজুড়ে জমে উঠেছে, ঠিক তখনই কঠোর পদক্ষেপ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ এবং প্রশাসনিক অনিয়মের অভিযোগে নেপালের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)-কে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিবৃতি প্রদান করা হয়েছে ফিফার পক্ষ থেকে। ফিফা আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ২৪ জুন ফিফা কাউন্সিল ব্যুরোর সিদ্ধান্ত অনুযায়ী এএনএফএ-র সদস্যপদ স্থগিত করা হয়েছে। ফিফার বিধি অনুযায়ী, কোনো দেশের ফুটবল ফেডারেশনের কার্যক্রমে সরকার বা অন্য কোনো বাহ্যিক পক্ষের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। নেপালের ক্ষেত্রে সেই নীতির লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেছে সংস্থাটি।

সেখানে বলা হয়েছে, অবিলম্বে নিষিদ্ধ করা হল নেপালের ফুটবল সংস্থাকে। আগামী নোটিস না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। প্রাথমিকভাবে অভিযোগ, নেপালের ফুটবল ফেডারেশনের কার্যকলাপে অনিয়ম দেখা যাচ্ছে। সেকারণেই শাস্তিমূলক পদক্ষেপ করেছে ফিফা। আপাতত নেপালের ফুটবল সংস্থার উপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নেপালের কোনও ক্লাব ফিফা এবং এএফসি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। ফিফার কোনও প্রকল্পেও যুক্ত হতে পারবে না নেপাল। ফিফার পরবর্তী কংগ্রেসের আগে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যেতে পারে। তার জন্য নেপালের ফুটবল সংস্থাকে আবেদন জানাতে হবে। উল্লেখ্য, এর আগে রাশিয়া, ভারত, পাকিস্তান, কঙ্গোর মতো দেশগুলোর উপরেও নেমে এসেছে ফিফার নিষেধাজ্ঞা। চলতি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বেও নামতে পারেনি এই দেশগুলো।

আরও

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

খেলাধুলা

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

জল্পনা শেষে রোববার রাতে একটি পাঁচ তারকা হোটেলে উদ্বোধন হয়েছে ডমেস্টিক থ্রি বা ডি থ্রি নামে নতুন ঘরোয়া টুর্নামেন্টের। অনু...

২০২৬-০৯-২৮ ১৪:০২