বুধবার, ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

বন্দবন্দর-কাস্টমসে বাড়তি খরচের চাপ সাধারণ মানুষের ওপর পড়ছে: অর্থমন্ত্রী

বন্দবন্দর-কাস্টমসে বাড়তি খরচের চাপ সাধারণ মানুষের ওপর পড়ছে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম বন্দর-কাস্টমসে পণ্য খালাসে বিলম্ব, শুল্কায়নে জটিলতা, বাড়তি খরচসহ নানা ঝামেলার কারণে পণ্যের দাম বেড়ে যায়। এই উচ্চমূল্যের চাপে পড়তে হয় সাধারণ মানুষকে। তাই বন্দর-কাস্টমস থেকে যাতে নিরবচ্ছিন্নভাবে পণ্য খালাস করা যায়, রপ্তানি দ্রুত করা যায়- সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এক্ষেত্রে বেশ কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে। এসব সমস্যা কখন কিভাবে সমাধান করা হবে সেজন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। এক্ষেত্রে বন্দর ও কাস্টমস যৌথভাবে কাজ করবে।

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম বন্দর ভবনে আয়োজিত উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিব, বন্দর চেয়ারম্যান এসএম মনিরুজ্জামান, কাস্টমস কমিশনার মুহা. মাহবুবুর রহমান, চট্টগ্রাম চেম্বার সভাপতি মো. আমিরুল হকসহ দুই সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। এই অর্থনীতিকে প্রাথমিকভাবে স্থিতিশীলতায় ফেরানো এবং পরবর্তীতে উচ্চ প্রবৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়ার জন্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে। বাজেটেও এর প্রতিফলন ঘটেছে। দেশের অর্থনীতিকে চাঙ্গা করা, জনগণের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা, রপ্তানি ও শিল্পায়ন বাড়ানো সর্বোপরি ‘ইজ অব ডুয়িং বিজনেস’ তথা নিরাপদ ও ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করায় সরকারের প্রধান উদ্দেশ্যে। ব্যবসা-বাণিজ্য করার ক্ষেত্রে বিএনপি অতীতের মতো কোন নির্দিষ্ট গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দেবে না। সেই ব্যবসায়ী যত বড় শক্তিশালী, মন্ত্রী-এমপি যাই হোক না কেন।

তিনি আরও বলেন, বিগত দিনে নানা রেগুলেশনের মাধ্যমে ‘ইজ অব ডুইং বিজনেস’ বাধাগ্রস্ত করা হয়েছিল। সেসব বাধা দূর করা হবে। সেখান থেকে বেরিয়ে আসার জন্য বাজেটেই ডি-রেগুলেশনের ঘোষণা দেওয়া হয়েছে। ডিরেগুলেশনকে বাস্তবায়ন ও কার্যকর করার জন্য অনেকগুলো উদ্যোগের চট্টগ্রামের যৌথ বৈঠকটি অন্যতম গুরুত্বপূর্ণ। পোর্ট ও কাস্টমস যেন একসঙ্গে কাজ করতে পারে, সেটির প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে ছিল। প্রথমবারের মতো যৌথভাবে কাজ করার এই কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। সাহসের সঙ্গে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে পণ্য খালাস ও রপ্তানির সময় নাটকীয়ভাবে কমে আসবে। কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বাড়বে।

চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশিদের দেওয়ার বিষয়ে সরকারের অবস্থান কী? এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বন্দর যারাই চালাক না কেন তারা দেশের আইন ও বিধি মেনে চালাবে।

বৈঠক প্রসঙ্গে চট্টগ্রাম চেম্বার সভাপতি আমিরুল হক যুগান্তরকে বলেন, বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। স্বয়ং অর্থমন্ত্রী, এনবিআর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সংস্থার প্রধান ও ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক চট্টগ্রামে অতীতে হয়নি। বৈঠকে ব্যবসায়ীদের পক্ষ থেকে বন্দর-কাস্টমসে আমদানি-রপ্তানি পণ্য খালাস, শুল্কায়নসহ নানা ক্ষেত্রে যেসব জটিলতা রয়েছে তা তুলে ধরে সমাধানেরও কিছু সুপারিশ করা হয়েছে। সবার সঙ্গে আলাপ করে বেশ কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে। তা সমাধানের জন্য অর্থমন্ত্রী সময় বেঁধে দিয়েছেন। এ বৈঠক নিয়ে ব্যবসায়ীরা বেশ উৎফুল্ল।

আরও

রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রক্রিয়া জানালেন ইসি সচিব

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রক্রিয়া জানালেন ইসি সচিব

২০ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব...

২০২৬-০৮-১১ ১৭:৪৬

বিএনপি সরকারের অধীনে পৃষ্ঠপোষণমূলক কোনো ব্যবসা করতে দেব না : অর্থমন্ত্রী

জাতীয়

বিএনপি সরকারের অধীনে পৃষ্ঠপোষণমূলক কোনো ব্যবসা করতে দেব না : অর্থমন্ত্রী

বিএনপি সরকারের অধীনে কোনো ধরনের পৃষ্ঠপোষণমূলক বা স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্...

২০২৬-০৮-১১ ১৬:১২

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে: তথ্য উপদেষ্টা

জাতীয়

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে: তথ্য উপদেষ্টা

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘বন্ধু...

২০২৬-০৮-১১ ১৩:৩৪

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

জাতীয়

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈনের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই বলে...

২০২৬-০৮-১১ ১২:৫১

চট্টগ্রামে স্থানীয় সরকার নির্বাচনের খসড়া ভোটকেন্দ্র ও কক্ষের তালিকা প্রকাশ

জাতীয়

চট্টগ্রামে স্থানীয় সরকার নির্বাচনের খসড়া ভোটকেন্দ্র ও কক্ষের তালিকা প্রকাশ

চট্টগ্রামে স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে চার স্তরের নির্বাচনের খসড়া ভোটকেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্...

২০২৬-০৮-১০ ২১:৫৯