বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বজ্রপাত থেকে বাঁচতে সচেতনতামূলক লিফলেট বিতরণ

বজ্রপাত থেকে বাঁচতে সচেতনতামূলক লিফলেট বিতরণ

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় বজ্রপাতজনিত দুর্ঘটনা ও প্রাণহানি রোধে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রচারণা ও লিফলেট বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা আক্তার কুলসুম মনি।

সোমবার (৪ মে) সকালে উপজেলার অলিপুর গ্রামসহ বিভিন্ন স্থানে এই লিফলেট বিতরণ করা হয়।

সাম্প্রতিক সময়ে দেশে বজ্রপাতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রচারণা চলাকালে ইউএনও গ্রামবাসীর দ্বারে দ্বারে গিয়ে সচেতনতামূলক লিফলেট পৌঁছে দেন এবং বজ্রপাতের সময় ঘরের ভেতরে ও বাইরে নিরাপদ থাকার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার কুলসুম মনি জানান, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বজ্রপাতের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। তাই গ্রামীণ জনপদে এই সচেতনতা কার্যক্রম অত্যন্ত জরুরি।

প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে জরুরি আবহাওয়ার বার্তা পেতে ১০৯০ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়। লিফলেট বিতরণের এই উদ্যোগ স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।

আরও

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

সারা দেশ

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে কেসিসি’র ধারাবাহিক কার্যক্রম অব্যাহত...

২০২৬-০৯-৩০ ১৭:০২

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সারা দেশ

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আফরিন খাতুন(৫) ও মিম আক্তার(৪) নামের দুই শিশুর মৃত্যু...

২০২৬-০৯-৩০ ১৭:০১

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

সারা দেশ

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

চাঁদবিলের তিন ফসলি কৃষিজমিতে বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প স্থাপনের পরিকল্পনা বন্ধের দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও অবস্থান কর...

২০২৬-০৯-৩০ ১৫:৫৭

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

সারা দেশ

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে মানুষের জীবনযাত্রা যেমন সহজ হয়েছে, তেমনি সাইবার অপরাধও দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সামা...

২০২৬-০৯-৩০ ১৫:৫৬

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারা দেশ

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারাদেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি বলে মন্তব্য করেছেন...

২০২৬-০৯-৩০ ১৫:৫৫

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

সারা দেশ

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ঋষিপাড়ার বাসিন্দা সুশীল চন্দ্র ঋষির (৭০) বাসত বাড়িতে হামলা,ডাকাতির চেষ্টা ও চাঁদা দাবী ঘটন...

২০২৬-০৯-৩০ ১৫:৫২