সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বিরলীতে বীর মুক্তিযোদ্ধা আবদুল গোফরানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বিরলীতে বীর মুক্তিযোদ্ধা আবদুল গোফরানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের বাসিন্দা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী মুক্তিযোদ্ধা আবদুল গোফরানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বাদ জোহর মরহুমের নিজ বাড়ির দরজায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার উপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এর আগে জাতীয় পতাকায় ঢাকা মরহুমের কফিনে ফুল দিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন ইউএনওসহ উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা।

নামাজে জানাজার আগে মরহুমের ভাতিজা কাওসারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে স্মৃতিচারণ করেন পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী মেম্বার, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন এমএ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাবুল হোসেন মেম্বার, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম, বর্তমান আহ্বায়ক মাস্টার গোলাম সরওয়ার সেলিম, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, জায়লস্কর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি ও মরহুমের ভাতিজা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা খোরশেদ আলম এবং মরহুমের বড় ভাই অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবদুল বারিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আবদুল গোফরান (৭২) শুক্রবার রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২