বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বগুড়ায় নকল সিগারেট কারখানায় ডিবির হানা, ৩ গ্রেফতার

বগুড়ায় নকল সিগারেট কারখানায় ডিবির হানা, ৩ গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে অবৈধভাবে পরিচালিত একটি নকল সিগারেট তৈরির কারখানায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট, রাজস্ব স্ট্যাম্প ও উৎপাদন সামগ্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

অভিযানটি পরিচালিত হয় সোমবার (৩১ মার্চ ২০২৬) ভোর ৪টা ৩০ মিনিটের দিকে শিবগঞ্জ থানাধীন রাঙ্গামাটিয়া গ্রামে। এর আগে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে কর্মরত বাদী অসিত কুমার ঘোষ (৬৩) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একটি ভাড়া বাসায় অস্থায়ীভাবে নকল ডার্বি ও স্টার ব্র্যান্ডের সিগারেট উৎপাদন করা হচ্ছে।

সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন মো. সজিব ইসলাম (২০), মো. রাকিব ইসলাম (২২) এবং কামরুজ্জামান (২২)। তারা সবাই নীলফামারী সদর উপজেলার চরচরাবাড়ী দক্ষিণপাড়ার বাসিন্দা বলে জানা গেছে। অভিযানে তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়। ৭৩,০০০টি নকল রাজস্ব স্ট্যাম্প (আনুমানিক মূল্য ৬৪ লক্ষ ৫০ হাজার টাকা), ৩২০ প্যাকেট নকল ডার্বি সিগারেট (মোট ৩,২০০ শলাকা), ১০,০০০ শলাকা স্টার সিগারেট (খোলা অবস্থায়), ৪,০০০টি খালি সিগারেট প্যাকেট, ২টি আংশিক ব্যবহৃত পলিথিন রোল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের এমন সফল অভিযানে জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন।

বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নকল সিগারেট তৈরি ও বাজারজাত করার সঙ্গে জড়িত ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও ২০০৯ সালের ট্রেডমার্ক আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

আরও

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২

"কিছু রাজনৈতিক দল দেশে  অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে" -ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

সারা দেশ

"কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে" -ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

একটি জনবহুল দেশে রাজনৈতিক দলের দুষ্ট লোকজন কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটাচ্ছে আর সেটিকে পুঁজি করে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তার...

২০২৬-১০-০১ ১৯:৩০

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

সারা দেশ

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, ‘আমরা ডিভাইসের হাত থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে চাই। আম...

২০২৬-১০-০১ ১৯:২৯

মৌলভীবাজারে প্রাচীন কয়েন ও সীমানা পিলার বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ : সাবেক ইউপি সদস্য ইলিয়াছুরসহ গ্রেফতার- ৪

সারা দেশ

মৌলভীবাজারে প্রাচীন কয়েন ও সীমানা পিলার বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ : সাবেক ইউপি সদস্য ইলিয়াছুরসহ গ্রেফতার- ৪

কথিত সীমানা পিলার, প্রাচীন কয়েন ও মূল্যবান ধাতব বস্তু কেনাবেচার নামে বিপুল মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ২ কোটি ২১ লাখ টা...

২০২৬-১০-০১ ১৯:২৭