বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আওয়ামী লীগের করা গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে ফেনীতে জামায়াতের বিক্ষোভ

আওয়ামী লীগের করা গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে ফেনীতে জামায়াতের বিক্ষোভ

আওয়ামী লীগের করা গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৩ জুন) বাদ আসর ফেনী শহর জামায়াতের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিল শহরের কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ট্রাংক রোড ও শহীদ শহীদুল্লা কায়সার সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত নেতৃবৃন্দ গুম, খুন ও গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে সংঘটিত এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম, সাহিত্য সম্পাদক মো. ইলিয়াস, ফেনী শহর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা সামাউন হাসান, ফেনী সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি শিহাব উদ্দিনসহ জেলা, শহর ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা- ৪ আগস্ট মহিপাল গণহত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

আরও

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুর্নগঠিত হল

সারা দেশ

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুর্নগঠিত হল

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তী পরিষদ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে চেয়ারম্যান নিযুক্ত হয়েছে...

২০২৬-০৮-২০ ২২:৩৭

শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার বিষয়ে শিক্ষা প্রদানের আহ্বান কেসিসি প্রশাসকের

সারা দেশ

শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার বিষয়ে শিক্ষা প্রদানের আহ্বান কেসিসি প্রশাসকের

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষা...

২০২৬-০৮-২০ ২১:১৭

বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে ঝালকাঠিতে সহযোগীসহ নারী আটক

সারা দেশ

বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে ঝালকাঠিতে সহযোগীসহ নারী আটক

ঝালকাঠিতে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে বিদেশী নাগরিক সন্দেহে একজন ও তার সহযগীসহ দুই নারীকে আটক করা হয়েছে।

২০২৬-০৮-২০ ২০:৩১

আইনি জটিলতায় খুলনা চেম্বারের নির্বাচন স্থগিত

সারা দেশ

আইনি জটিলতায় খুলনা চেম্বারের নির্বাচন স্থগিত

হাইকোর্টে রিট পিটিশন মামলা বিচারাধীন থাকায় খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক নি...

২০২৬-০৮-২০ ২০:২৯

ফেনীর জুলাই স্মৃতিস্তম্ভে ১২ শহীদের নামে বৃক্ষরোপণ, ছায়া ছড়াবে ১২টি জীবনবৃক্ষ

সারা দেশ

ফেনীর জুলাই স্মৃতিস্তম্ভে ১২ শহীদের নামে বৃক্ষরোপণ, ছায়া ছড়াবে ১২টি জীবনবৃক্ষ

ইটের স্তূপ আর শহুরে ব্যস্ততার মাঝে এক টুকরো সবুজ বেঁচে থাকার বার্তা নিয়ে দাঁড়িয়ে থাকবে তারা। রক্ত দিয়ে দেশকে ভালোবেসে যা...

২০২৬-০৮-২০ ১৯:৩৪