বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

আমিরাতকে ইরানের কড়া সতর্কবার্তা

আমিরাতকে ইরানের কড়া সতর্কবার্তা

খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র কঠোর ভাষায় সতর্ক করে বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড ব্যবহার করে যদি ইরানের দ্বীপ, বন্দর বা উপকূলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়, তবে তার জবাব হবে অত্যন্ত কঠিন ও অনুতাপজনক।

বুধবার ফার্সনিউজ এজেন্সির এক রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

মুখপাত্র স্পষ্টভাবে জানান যে, আমিরাত যেন আমেরিকান ও জায়নবাদীদের ফাঁদে না পড়ে। তাদের সঙ্গে কোনো ধরনের সহযোগিতা না করে এবং ইরানি জনগণের বিরুদ্ধে অন্যায় প্রচার, মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালানো থেকে বিরত থাকেন। আমিরাত থেকে ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে ইরান শক্ত অবস্থান নিয়ে প্রতিক্রিয়া জানাবে।

তার বক্তব্যে আরও বলা হয়—ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী সাম্প্রতিক সময়ে আমিরাতের বিরুদ্ধে কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালায়নি। যদি এমন কিছু ঘটত, তা প্রকাশ্যেই ঘোষণা করা হতো। তাই আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করা হয়েছে।


তিনি আমিরাতের শাসক ও দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, দেশটি যেন বিদেশি শক্তির ঘাঁটিতে পরিণত না হয় এবং এমন কোনো সহযোগিতায় না জড়ায় যা মুসলিম বিশ্ব বা ইরানের জনগণের বিরুদ্ধে যায়। পাশাপাশি, মিথ্যা অভিযোগ ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়।
বক্তব্যে দুঃখ প্রকাশ করে বলা হয়, বর্তমানে আমিরাত এমন শক্তিগুলোর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে পরিণত হয়েছে, যাদেরকে অঞ্চলের অস্থিতিশীলতার জন্য দায়ী করা হয়।


মুখপাত্র আরও বলেন, অপপ্রচার বা নিজেকে ভুক্তভোগী হিসেবে তুলে ধরে বাস্তব পরিস্থিতি আড়াল করা সম্ভব নয়। মূলত আমিরাতে বসবাসরত মুসলিম জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করে এতদিন ইরান সংযম দেখিয়েছে।


শেষে তিনি পুনরায় সতর্ক করে বলেন, যদি আমিরাতের মাটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হয়, তবে তার কঠোর জবাব দেওয়া হবে।

আরও

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২