মঙ্গলবার (৬ অক্টোবর) আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সাত বছর পূর্তি উপলক্ষে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, আলোচিত এ হত্যা মামলার সাত বছর পূর্ণ হলেও এখনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। মামলাটি বর্তমানে আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করা হয় তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে। এ হত্যাকাণ্ডের পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়।
রুহুল কুদ্দুস কাজল বলেন, হত্যা মামলাটির দ্রুত শুনানির দায়িত্ব মূলত আসামিপক্ষের। তবে চূড়ান্ত শুনানিতে সব আসামির সাজা বহাল রাখার চেষ্টা থাকবে।
২৫ আসামির সাজা
আবরার হত্যা মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। রায়ে ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
বিচারিক আদালতে ২৫ আসামির সাজা হলেও সাত বছর পরও মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। বর্তমানে মামলাটি আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে।