শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

৭২ ঘণ্টার মধ্যে ডা. বাবলুকে পুনর্বহাল না করলে কর্মবিরতির ঘোষণা

৭২ ঘণ্টার মধ্যে ডা. বাবলুকে পুনর্বহাল না করলে কর্মবিরতির ঘোষণা

খুলনার প্রবীণ চিকিৎসক, ড্যাব নেতা ডা. মো. রফিকুল হক বাবলুর অপসারণকে কেন্দ্র করে চিকিৎসকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাকে পূনর্বহালের দাবিতে কঠোর আন্দোলন এবং কর্মবিরতির হুশিয়ারি দিয়েছেন চিকিৎসকরা। এতে করে খুলনার স্বাস্থ্যখাত নতুন অচলাবস্থার মুখে পড়তে যাচ্ছে বলে ধারনা করছেন সাধারণ চিকিৎসকরা।

পদ মব সৃষ্টি করে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের চেয়ারম্যান ডা. বাবলুকে ‘ষড়যন্ত্রমূলক ও বেআইনি প্রক্রিয়ায়’ অপসারণ করা হয়েছে অভিযোগ তুলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), খুলনা শাখা এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে আল্টিমেটাম দিয়ে নেতারা জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ডা. বাবলুকে সসম্মানে পুনর্বহাল এবং ঘটনার দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে বুধবার থেকে খুলনার সব সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে।

ড্যাব নেতারা ইঙ্গিত দিয়েছেন, পরিস্থিতির উন্নতি না হলে ইনডোর সেবা বন্ধসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে, যা কার্যত খুলনার স্বাস্থ্যখাতকে অচল করে দিতে পারে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিএনপির নাম ভাঙিয়ে সংগঠনের অভ্যন্তরে থাকা কয়েকজন ‘চিহ্নিত ব্যক্তি’ এই ঘটনার নেপথ্যে রয়েছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা ও স্থায়ী বহিষ্কারের দাবিও জানানো হয়।

নেতৃবৃন্দ জানান, বিষয়টি কেন্দ্রীয় পর্যায়ে তুলে ধরে দেশব্যাপী কর্মসূচি ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ড্যাব খুলনা মহানগরের সভাপতি ডা. মোস্তফা কামাল। বক্তব্য দেন কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আকরামুজ্জামান, খুলনা শিশু হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ দেবনাথ, ড্যাব নেতা ডা. গোলাম আজম।

চিকিৎসক নেতারা বলছেন, দ্রুত সম্মানজনক সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হবে আর তার চাপ সরাসরি পড়বে রোগীদের ওপর।

আরও

সোনারগাঁয়ে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ গ্রেপ্তার

সারা দেশ

সোনারগাঁয়ে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে উপজেলা আওয়ামী লীগের সদস্য সানজিদ হাসনাতকে গ্রেপ্তার করা হয়ে...

২০২৬-১০-০৩ ২১:৪৪

শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়: এমপি চৌধুরী নায়াব ইউসুফ

সারা দেশ

শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়: এমপি চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের মহাজির কলোনিতে পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্র...

২০২৬-১০-০৩ ২১:০১

আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

সারা দেশ

আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ঢাকার ধামরাইয়ে পূর্ব বিরোধের জেরে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন ও ঢাকা জেলা যুবদলের সভাপতি...

২০২৬-১০-০৩ ২০:৫১

সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে ভয়াবহ ধস, আতঙ্কে চালক-যাত্রীরা

সারা দেশ

সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে ভয়াবহ ধস, আতঙ্কে চালক-যাত্রীরা

গাজীপুর-জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ের নারায়ণগঞ্জের সোনারগাঁ...

২০২৬-১০-০৩ ১৮:২২

ফেনী পৌর এলাকার পাঠানবাড়ী সড়কে জনদুর্ভোগ চরণে

সারা দেশ

ফেনী পৌর এলাকার পাঠানবাড়ী সড়কে জনদুর্ভোগ চরণে

ফেনী শহরের ১০ নম্বর ১১ নং ওয়ার্ডের চলাচলের একমাত্র সড়ক হচ্ছে পাঠানবাড়ি রোড। উক্ত সড়কের পাঠানবাড়ী, দারোগা বাড়ির তিন রাস্ত...

২০২৬-১০-০৩ ১৮:২০

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পিস্তল,গুলি ও এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

সারা দেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পিস্তল,গুলি ও এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা সীমান্তে অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল ম...

২০২৬-১০-০৩ ১৮:১৮