বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

৭ লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরল ১১ জেলে, থানায় নেই কোনো অভিযোগ

৭ লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরল ১১ জেলে, থানায় নেই কোনো অভিযোগ

সুন্দরবনে ১১ জেলে বনদস্যুদের কাছে সাত দিন জিম্মি থাকার পর ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে পরিবারের কাছে ফিরেছে। আজ রোববার (১০ মে) পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেয়নি বলে জানা গেছে।

দস্যুদের কাছে জিমি থাকা জেলেরা হলেন- ইয়াসিন হাওলাদার (২৩), শরণখোলার উত্তর রাজাপুর গ্রামের, রুবেল হাওলাদার (৩০), আলমগীর ফরাজী (৫০), বাদল হাওলাদার (৩৫),সজিব হাওলাদার (২৭), হাফিজুল (২২), ছগির (৩২), পাথরঘাটা এলাকার রুবেল (২৫), খুলনার বটিয়াঘাটার দেব চন্দ্র (২৫), রাকিব (২৩) ও লুৎফর হাওলাদার (৩০)।

বাড়িতে ফেরা এ সব জেলেরা বলেন, ৩ মে রাতে পূর্ব সুন্দরবনের আলোরকোল এলাকা থেকে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা এই ১১ জেলেকে অপহরণ করে। পরে তাদের পায়ে শিকল পরিয়ে আটকে রাখে। অপহরণের তিন দিন পরে সুন্দরবনের আরেকটি ডাকাত দল শরিফ বাহিনীর সঙ্গে ডাকাত দল জাহাঙ্গীর বাহিনীর সংঘর্ষ হয়। পরে শরিফ বাহিনী ১১ জন জেলেকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে সুন্দরবনের অজ্ঞাত একটি স্থানে বন্দি করে রাখে।

বনদস্যুদের হাত থেকে রক্ষা পাওয়া জেলে রুবেল হাওলাদার বলেন, আমিসহ আরও ১০ জেলেকে ৩ মে রাতে সুন্দরবনের আলোর কোল এলাকা থেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী অপহরণ করে নিয়ে যায়। মুক্তিপণ দাবি করে আমাদের শিকল দিয়ে বেঁধে রাখে। পরে ৫ মে জাহাঙ্গীর বাহিনীর সঙ্গে শরিফ বাহিনীর গোলাগুলি হয়। শরিফ বাহিনীর সঙ্গে পেরে না উঠে জাহাঙ্গীর বাহিনী সরে যায়। পরে শরীফ বাহিনী আমাদের জিম্মি করে সুন্দরবনের অন্য একটি অজ্ঞাত জায়গায় আটকে রাখে। ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পরে শরীফ বাহিনী আমাদের ১১ জেলেকে শুক্রবার ভোর রাতে ধানসাগর আড়ুয়াবয়ার নদীর মোহনায় নৌকায় করে ছেড়ে দেয়।

রুবেল হাওলাদার আরও বলেন, তিন দিন আমাদের ওপর অনেক অত্যাচার করেছে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা।

নাম প্রকাশ না করা এক মহাজন বলেন, দস্যুরা প্রথমে প্রতিজনের এক লাখ টাকা করে মোট ১১ লাখ টাকা দাবি করে। অনেক বাগবিতণ্ডা ও দর কষাকষি করে প্রতিজনের ৭০ হাজার টাকা নিতে রাজি হয়। বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করার পরে দস্যুরা জেলেদের ছেড়ে দেয়। আবারও বনে মাছ ধরতে গিয়ে বিপদে পড়তে পারে এই ভয়ে মুখ খুলতে চায় না জেলেরা।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, আমরা শুনেছি সুন্দরবনে দস্যু বাহিনীকে মুক্তিপণ দিয়ে ১১ জেলে ফিরেছে। কিন্তু কেউ এখনো পর্যন্ত কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরও

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ (৫০) নামের এক মাংস ব্যবসায়ির ২৫...

২০২৬-০৯-২৯ ২১:০৫

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

সারা দেশ

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

মীরসরাইয়ের এমপি নুরুল আমিন এর উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পশ্চিম খৈয়াছড়া পালগ্রাম...

২০২৬-০৯-২৯ ২০:২৬

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

সারা দেশ

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় মো. মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে...

২০২৬-০৯-২৯ ২০:০৮

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

সারা দেশ

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর হার্ট ফা...

২০২৬-০৯-২৯ ১৮:৪৪

মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান

সারা দেশ

মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান

মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, মোংলা বন্দ...

২০২৬-০৯-২৯ ১৮:৪৩

কর্মস্থলে পাওয়া যায় না স্বাস্থ্য কর্মকর্তাকে, রিসিভ করেন না ফুন

সারা দেশ

কর্মস্থলে পাওয়া যায় না স্বাস্থ্য কর্মকর্তাকে, রিসিভ করেন না ফুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ। নিয়মিত কর্মস্থলে আসেন না তিনি।...

২০২৬-০৯-২৯ ১৮:৪১