বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে প্রবাসী ও সংখ্যালঘু পরিবারের নিরাপত্তায় এমপি আতাউর রহমানের বিশেষ 'হটলাইন সেবা' চালু

নড়াইলে প্রবাসী ও সংখ্যালঘু পরিবারের নিরাপত্তায় এমপি আতাউর রহমানের বিশেষ 'হটলাইন সেবা' চালু

নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু’র বিশেষ তত্ত্বাবধানে প্রবাসী পরিবার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ 'হটলাইন সেবা' ও 'ডিজিটাল তথ্য সেবা'র উদ্বোধন করা হয়েছে।

​নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু’র বিশেষ তত্ত্বাবধানে প্রবাসী পরিবার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ 'হটলাইন সেবা' ও 'ডিজিটাল তথ্য সেবা'র  উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৯ মে) বিকেলে নড়াইল প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বর্তমান সময়ের সামাজিক নিরাপত্তা ও ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

যেকোনো প্রয়োজনে নাগরিকরা সরাসরি নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করে সহায়তা নিতে পারবেন।  প্রবাসীদের পরিবারের যেকোনো সংকট বা নিরাপত্তাজনিত সমস্যায় তাৎক্ষণিক সহায়তা, সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিতকরণ। ​জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য নিচের নম্বরগুলো উন্মুক্ত করা হয়েছে (১) ০১৩৫০-১৭৩৭৩৭ (২) ০১৩৫০-১৭৩৭১(৩) ০১৩৫০-১৭৩৭৭৭

​এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে 'ডিজিটাল তথ্য সেবা নড়াইল-২' ফেসবুক পেজের মাধ্যমেও নাগরিকরা তাদের সমস্যার কথা জানাতে পারবেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি​ নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু জানান, নড়াইলের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রবাসীদের পরিবার যেন দেশে কোনো প্রকার হয়রানির শিকার না হয়, সেটি নিশ্চিত করাই এই হটলাইন সেবার মূল উদ্দেশ্য। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে নড়াইলকে এগিয়ে নিতে এই ধরনের প্রযুক্তিগত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

​অনুষ্ঠানে নড়াইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম, মাহবুবুর রশিদ লাবলু, জেলা জামায়াত ইসলামের প্রচার ও মিডিয়া বিভাগের বিভাগে কর্মরত ড. খান আব্দুস সোবহান, আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. তারিকুজ্জামান লিটু, আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড ইস্রাফিল খবির রাজু, পূজা উদযাপন কমিটির সভাপতি পংকজ বিহারী ঘোষ, জাতীয়তাবাদী আইনজীবি সমিতির আহবায়ক এড. আজিজুল ইসলাম, জামায়াত নেতা হিমায়েতুল ইসলাম হিমসহ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।

আরও

মৌলভীবাজারে প্রাচীন কয়েন ও সীমানা পিলার বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ : সাবেক ইউপি সদস্য ইলিয়াছুরসহ গ্রেফতার- ৪

সারা দেশ

মৌলভীবাজারে প্রাচীন কয়েন ও সীমানা পিলার বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ : সাবেক ইউপি সদস্য ইলিয়াছুরসহ গ্রেফতার- ৪

কথিত সীমানা পিলার, প্রাচীন কয়েন ও মূল্যবান ধাতব বস্তু কেনাবেচার নামে বিপুল মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ২ কোটি ২১ লাখ টা...

২০২৬-১০-০১ ১৯:২৭

মৌলভীবাজারের পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযান: ১৬ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ৩

সারা দেশ

মৌলভীবাজারের পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযান: ১৬ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন শেরপুর এলাকায় হাইওয়ে পুলিশ ফাঁড়ির এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাই পণ্য ও...

২০২৬-১০-০১ ১৯:২৪

পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

সারা দেশ

পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬_ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল "দীর্ঘ জীবনের জন্য নতুন ভাব...

২০২৬-১০-০১ ১৯:২৩

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল হান্নান ওএসডি

সারা দেশ

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল হান্নান ওএসডি

রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বাস্থ্...

২০২৬-১০-০১ ১৯:২২

জ্বালানি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

সারা দেশ

জ্বালানি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি অভিবাসন, কারিগরি শিক্ষা, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও বাড়াতে অস্ট্রেলিয়ার সহযোগিত...

২০২৬-১০-০১ ১৫:৩৮