বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

৩০ শতাংশের কম লভ্যাংশে বাড়তি করের প্রস্তাব

৩০ শতাংশের কম লভ্যাংশে বাড়তি করের প্রস্তাব

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে বেশি লভ্যাংশ দিতে উৎসাহিত করতে নতুন করনীতি আনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর-পরবর্তী নিট মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ বিতরণের একটি নীতিগত বাধ্যবাধকতা রাখার পরিকল্পনা রয়েছে। এর কম লভ্যাংশ দিলে ঘাটতির অংশের ওপর ১০ শতাংশ হারে অতিরিক্ত কর আরোপের প্রস্তাব করা হতে পারে। তবে ব্যাংক, বিমা, লিজিং ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এ বিধানের বাইরে থাকবে।

প্রস্তাব অনুযায়ী, কোনো কোম্পানির কর-পরবর্তী নিট মুনাফা যদি ১০০ কোটি টাকা হয়, তাহলে অন্তত ৩০ কোটি টাকা লভ্যাংশ দিতে হবে। যদি তারা ২০ কোটি টাকা লভ্যাংশ দেয়, তাহলে অবশিষ্ট ১০ কোটি টাকার ওপর ১০ শতাংশ অতিরিক্ত কর দিতে হবে। নির্ধারিত সময়ে এ কর পরিশোধ না করলে শুনানির সুযোগ দিয়ে কর নির্ধারণের ক্ষমতা থাকবে কর কর্তৃপক্ষের। বর্তমানে মুনাফা সংরক্ষণের ওপর কর আরোপের যে বিধান রয়েছে, নতুন ব্যবস্থায় তা সরাসরি লভ্যাংশ বিতরণের হারের সঙ্গে যুক্ত হবে।

এ ছাড়া নগদ লভ্যাংশের তুলনায় বেশি স্টক লভ্যাংশ ঘোষণা করা হলে বা শুধু স্টক লভ্যাংশ দেওয়া হলেও সংশ্লিষ্ট কোম্পানিকে ১০ শতাংশ কর দিতে হবে। যদিও এ ক্ষেত্রেও ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ছাড় দেওয়ার প্রস্তাব রয়েছে। অন্য তালিকাভুক্ত কোম্পানির জন্য বিদ্যমান করহার বহাল থাকবে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে মুনাফা ধরে রেখে কম লভ্যাংশ দেওয়া কোম্পানিগুলোর ওপর শেয়ারহোল্ডারবান্ধব নীতি গ্রহণের চাপ বাড়বে। একই সঙ্গে অতিরিক্ত স্টক লভ্যাংশ দেওয়ার প্রবণতাও কমতে পারে।

তবে এ ধরনের বাধ্যতামূলক লভ্যাংশ নীতির বিষয়ে ভিন্নমতও রয়েছে। ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম মনে করেন, আন্তর্জাতিক চর্চায় কোম্পানির লভ্যাংশ নির্ধারণ পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডারদের সিদ্ধান্তের বিষয়। বিশেষ করে সম্প্রসারণশীল প্রতিষ্ঠানগুলো প্রায়ই মুনাফার বড় অংশ পুনর্বিনিয়োগ করে। তা সত্ত্বেও বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান বাস্তবতায় কম লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত কর আরোপের প্রস্তাব বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন।

প্রস্তাবিত বাজেট আগামী ১১ জুন জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তব্যে আয়কর আইনের সংশোধনী প্রস্তাবের মাধ্যমে এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হতে পারে।

আরও

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

অর্থনীতি

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) একসঙ্গে চলছে আন্তর্জাতিক বাণিজ্য, চামড়াজাত পণ্য ও গাড়ি কেনাবেচ...

২০২৬-০৯-২৬ ১৬:৩৮

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

অর্থনীতি

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

ক্রেডিট কার্ড গ্রাহকদের বীমা সুরক্ষা সুবিধা অব্যাহত রাখতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টমবারের মতো চুক্তি নবায়ন করেছে এনআ...

২০২৬-০৯-২৬ ১৬:২৫

ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স

অর্থনীতি

ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী, তার দীর্ঘদিনের অবদান ও দূরদর্শী চিন্...

২০২৬-০৯-২৬ ১৪:১৮

৮০০–৯০০ গ্রামের ইলিশের কেজি ১৫০০, কেজির ওপরে ২২০০ টাকা

অর্থনীতি

৮০০–৯০০ গ্রামের ইলিশের কেজি ১৫০০, কেজির ওপরে ২২০০ টাকা

রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে।...

২০২৬-০৯-২৫ ১২:০১

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুন ১৬০ টাকা কেজি!

অর্থনীতি

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুন ১৬০ টাকা কেজি!

একদিকে বৃষ্টি অন্যদিকে পরিবহন খরচ বৃদ্ধির কারণ দেখিয়ে বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। বাজারে সবচেয়ে বেশি দামি সবজির তা...

২০২৬-০৯-২৫ ১১:৫৮

দেশে চার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন

অর্থনীতি

দেশে চার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন

দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত এসব ব্যাংককে লেটার অব ইনটেন...

২০২৬-০৯-২৪ ১৯:০১