মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

২০২৬ সালের প্রথম ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ

২০২৬ সালের প্রথম ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ

২০২৬ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ। এর মধ্যে গ্রাহকদের বীমা সুবিধা, চিকিৎসা ব্যয় এবং মৃত্যুজনিত দাবির বিপরীতে পরিশোধ করা অর্থ অন্তর্ভুক্ত রয়েছে।

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “বছরের প্রথম ছয় মাসে নিষ্পত্তি হওয়া বীমা দাবির এই পরিমাণ প্রমাণ করে, গ্রাহক ও তাঁদের পরিবারের প্রয়োজনের সময়ে পাশে থাকার বিষয়ে আমরা কতটা প্রতিশ্রুতিবদ্ধ। দাবি নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ করার মাধ্যমে গ্রাহকদের আস্থা বাড়ানো এবং দেশের বীমা খাতের প্রতি মানুষের বিশ্বাস আরও শক্তিশালী করতে আমরা কাজ করে যাচ্ছি।”

মেটলাইফ বাংলাদেশ ধারাবাহিকভাবে দ্রুত ও সময়মতো বীমা দাবি নিষ্পত্তির রেকর্ড ধরে রেখেছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি মোট ২,৮৯৫ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করে, যা দেশের জীবনবীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ। একই বছরে প্রতিষ্ঠানটি ৯৮ শতাংশ দাবি নিষ্পত্তির হার বজায় রাখে, যা জীবনবীমা খাতের অন্যতম সর্বোচ্চ হার।

মেটলাইফের সহজ ও ঝামেলামুক্ত ডিজিটাল দাবি নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে গ্রাহকেরা দ্রুত সেবা পাচ্ছেন। অনলাইনে বীমা দাবি জমা দেওয়ার পর সাধারণত তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে দাবি করা অর্থ পরিশোধ করা হয়। প্রতিষ্ঠানটির দ্রুত ও কার্যকর দাবি নিষ্পত্তি ব্যবস্থা গ্রাহক সন্তুষ্টি বাড়ানোর পাশাপাশি দেশের বীমা খাতের প্রতি মানুষের আস্থা বৃদ্ধিতেও ভূমিকা রাখছে।

বর্তমানে মেটলাইফ বাংলাদেশে প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক এবং ৯০০-এর বেশি করপোরেট গ্রাহককে বীমা সেবা দিয়ে আসছে।

আরও

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

অর্থনীতি

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) একসঙ্গে চলছে আন্তর্জাতিক বাণিজ্য, চামড়াজাত পণ্য ও গাড়ি কেনাবেচ...

২০২৬-০৯-২৬ ১৬:৩৮

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

অর্থনীতি

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

ক্রেডিট কার্ড গ্রাহকদের বীমা সুরক্ষা সুবিধা অব্যাহত রাখতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টমবারের মতো চুক্তি নবায়ন করেছে এনআ...

২০২৬-০৯-২৬ ১৬:২৫

ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স

অর্থনীতি

ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী, তার দীর্ঘদিনের অবদান ও দূরদর্শী চিন্...

২০২৬-০৯-২৬ ১৪:১৮

৮০০–৯০০ গ্রামের ইলিশের কেজি ১৫০০, কেজির ওপরে ২২০০ টাকা

অর্থনীতি

৮০০–৯০০ গ্রামের ইলিশের কেজি ১৫০০, কেজির ওপরে ২২০০ টাকা

রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে।...

২০২৬-০৯-২৫ ১২:০১

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুন ১৬০ টাকা কেজি!

অর্থনীতি

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুন ১৬০ টাকা কেজি!

একদিকে বৃষ্টি অন্যদিকে পরিবহন খরচ বৃদ্ধির কারণ দেখিয়ে বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। বাজারে সবচেয়ে বেশি দামি সবজির তা...

২০২৬-০৯-২৫ ১১:৫৮

দেশে চার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন

অর্থনীতি

দেশে চার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন

দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত এসব ব্যাংককে লেটার অব ইনটেন...

২০২৬-০৯-২৪ ১৯:০১