মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

রংপুর মহাসড়কের ব্যয় বাড়ছে আড়াই হাজার কোটি টাকা

রংপুর মহাসড়কের ব্যয় বাড়ছে আড়াই হাজার কোটি টাকা

বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকামরুল-বগুড়া-রংপুর মহাসড়ক ৪-লেনে উন্নীতকরণ’ প্রকল্পের ১১টি নির্মাণ প্যাকেজে ভেরিয়েশন অর্ডার (ভিও) অনুমোদনের ফলে প্রকল্প ব্যয় প্রায় ২ হাজার ৪৭৮ কোটি টাকা বাড়ছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ ব্যয় বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নাধীন প্রকল্পটির বিভিন্ন প্যাকেজে অতিরিক্ত নির্মাণকাজ, নকশা সংশোধন, প্রয়োজনীয় অবকাঠামোগত পরিবর্তন এবং প্রকল্পের বাস্তব চাহিদার কারণে ভেরিয়েশন অর্ডারের প্রস্তাব আনা হয়।

অনুমোদনের ফলে অধিকাংশ প্যাকেজের চুক্তিমূল্য মূল চুক্তির তুলনায় ৩৫ থেকে প্রায় ৪৯ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে ডব্লিউপি-০৫ (পার্ট-১) প্যাকেজে আবদুল মোনেম লিমিটেডের প্রথম ভেরিয়েশন অর্ডার অনুমোদন দেওয়া হয়েছে। ৫৯৪ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৪৪২ টাকা ৪০ পয়সার মূল চুক্তির বিপরীতে ১০৯ কোটি ৫ লাখ ৫ হাজার ৬৯৯ টাকার ভেরিয়েশন অনুমোদনের ফলে চুক্তিমূল্য ১৮ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে।

বৈঠকে ডব্লিউপি-০৬ (পার্ট-১) প্যাকেজে হেগো-মীর আখতার জেভির দ্বিতীয় ভেরিয়েশন অর্ডার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ৬৪৯ কোটি ৭২ লাখ টাকার মূল চুক্তির বিপরীতে সংশোধিত ব্যয় ২৯১ কোটি ৮২ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মূল চুক্তির তুলনায় ৪৪ দশমিক ৯২ শতাংশ বেড়েছে।

আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ডব্লিউপি-০৭ (পার্ট-১) প্যাকেজে আবদুল মোনেম লিমিটেডের দ্বিতীয় ভেরিয়েশন অর্ডারের মাধ্যমে ৩৮৬ কোটি ৫৮ লাখ টাকার অতিরিক্ত ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে, যা মূল চুক্তির তুলনায় ৪৮ দশমিক ৭৮ শতাংশ বেশি।

বৈঠকে ডব্লিউপি-০৮ (পার্ট-১) প্যাকেজে সিপিসি-ট্যান্টিয়া জেভির দ্বিতীয় ভেরিয়েশন অর্ডারে ২৬৭ কোটি ৮৭ লাখ টাকার অতিরিক্ত ব্যয় অনুমোদিত হয়েছে। এতে চুক্তিমূল্য মূল চুক্তির তুলনায় ৪৮ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে।

জানা গেছে, ডব্লিউপি-০৯ (পার্ট-১) প্যাকেজে কেএমসি-মনিকো জেভির দ্বিতীয় ভেরিয়েশন অর্ডারের মাধ্যমে ৩৪৭ কোটি ৬৫ লাখ টাকার অতিরিক্ত ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে। এতে চুক্তিমূল্য ৪৮ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এছাড়া ডব্লিউপি-১০ (পার্ট-১) প্যাকেজে চায়না কনস্ট্রাকশন সেভেন্থ ইঞ্জিনিয়ারিং ডিভিশন করপোরেশন লিমিটেডের তৃতীয় ভেরিয়েশন অর্ডার অনুমোদিত হয়েছে। এর ফলে মূল চুক্তির তুলনায় ৪৪ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি পেয়ে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ১ হাজার ১০০ কোটি ৮৯ লাখ টাকার বেশি।

বৈঠকে, ডব্লিউপি-১১ (পার্ট-১) প্যাকেজে চায়না কনস্ট্রাকশন সেভেন্থ ইঞ্জিনিয়ারিং ডিভিশন করপোরেশন লিমিটেডের দ্বিতীয় ভেরিয়েশন অর্ডারে ২৫৬ কোটি ৫৬ লাখ টাকার অতিরিক্ত ব্যয় অনুমোদিত হয়েছে। এতে মূল চুক্তির তুলনায় ব্যয় ৪৮ দশমিক ৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে ডব্লিউপি-১২ (পার্ট-১) প্যাকেজেও একই প্রতিষ্ঠানের দ্বিতীয় ভেরিয়েশন অর্ডার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ৯৩ কোটি ৬৪ লাখ টাকার দ্বিতীয় ভেরিয়েশনসহ সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৭২০ কোটি ৬৯ লাখ টাকার বেশি, যা মূল চুক্তির তুলনায় ৪৮ দশমিক ৮৪ শতাংশ বেশি।

জানা গেছে, ডব্লিউপি-১৩ (পার্ট-১) প্যাকেজে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন ব্রিজ ইঞ্জিনিয়ারিং ব্যুরো গ্রুপের (সিআরবিজি) প্রথম ভেরিয়েশন অর্ডার অনুমোদনের ফলে চুক্তিমূল্য ৪৫ দশমিক ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৭৩ কোটি ৪৩ লাখ টাকায় উন্নীত হয়েছে।

বৈঠকে, ডব্লিউপি-১৪ (পার্ট-১) প্যাকেজে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রথম ভেরিয়েশন অর্ডারের মাধ্যমে ৮৬ কোটি ২৬ লাখ টাকার অতিরিক্ত ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে। এতে চুক্তিমূল্য ৩৪ দশমিক ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এছাড়া ডব্লিউপি-১৫ (পার্ট-১) প্যাকেজে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এনডিই) ও ফাইবার হোম টেলিকমিউনিকেশন টেকনোলজিস কোম্পানি লিমিটেড (এফএইচটিটিসিএল) যৌথ উদ্যোগের প্রথম ভেরিয়েশন অর্ডার অনুমোদন দেওয়া হয়েছে।

এতে ৫৮ কোটি ৭৫ লাখ টাকার অতিরিক্ত ব্যয় যুক্ত হয়ে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ২০৪ কোটি ৫ লাখ টাকার বেশি, যা মূল চুক্তির তুলনায় ৪০ দশমিক ৪৪ শতাংশ বেশি।

আরও

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

অর্থনীতি

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) একসঙ্গে চলছে আন্তর্জাতিক বাণিজ্য, চামড়াজাত পণ্য ও গাড়ি কেনাবেচ...

২০২৬-০৯-২৬ ১৬:৩৮

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

অর্থনীতি

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

ক্রেডিট কার্ড গ্রাহকদের বীমা সুরক্ষা সুবিধা অব্যাহত রাখতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টমবারের মতো চুক্তি নবায়ন করেছে এনআ...

২০২৬-০৯-২৬ ১৬:২৫

ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স

অর্থনীতি

ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী, তার দীর্ঘদিনের অবদান ও দূরদর্শী চিন্...

২০২৬-০৯-২৬ ১৪:১৮

৮০০–৯০০ গ্রামের ইলিশের কেজি ১৫০০, কেজির ওপরে ২২০০ টাকা

অর্থনীতি

৮০০–৯০০ গ্রামের ইলিশের কেজি ১৫০০, কেজির ওপরে ২২০০ টাকা

রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে।...

২০২৬-০৯-২৫ ১২:০১

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুন ১৬০ টাকা কেজি!

অর্থনীতি

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুন ১৬০ টাকা কেজি!

একদিকে বৃষ্টি অন্যদিকে পরিবহন খরচ বৃদ্ধির কারণ দেখিয়ে বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। বাজারে সবচেয়ে বেশি দামি সবজির তা...

২০২৬-০৯-২৫ ১১:৫৮

দেশে চার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন

অর্থনীতি

দেশে চার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন

দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত এসব ব্যাংককে লেটার অব ইনটেন...

২০২৬-০৯-২৪ ১৯:০১