সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট, মহাসড়ক অবরোধের পর জরিমানা

২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট, মহাসড়ক অবরোধের পর জরিমানা

জামালপুরে তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পিটিআই মোড় এলাকায় অবস্থিত জুঁই এন্টারপ্রাইজে এই অভিযান পরিচালনা করা হয়। 

জানা গেছে, আগের রাতে ওই প্রতিষ্ঠানে তেল সরবরাহ এলেও তা বিক্রি না করে গোপনে মজুত রাখা হয়। এতে করে ভোর রাত ৩টা থেকেই শতাধিক মোটরসাইকেল চালক লাইনে দাঁড়িয়ে থাকলেও সকাল পর্যন্ত তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। একপর্যায়ে সকাল ৯টার দিকে বিক্ষুব্ধ চালকরা জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ও সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) আলিফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

পরে দোকানে তল্লাশি চালিয়ে ১২ ড্রামে প্রায় ২৮০০ লিটার তেল মজুত থাকার প্রমাণ পাওয়া যায়। শিরোনাম অভিযান শেষে মজুত রাখা তেল দ্রুত বিক্রির নির্দেশ দেওয়া হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তেল নিতে আসা ভুক্তভোগী রবিউল বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাইনি। দোকান বন্ধ থাকায় আমরা বাধ্য হয়ে রাস্তায় নামি। পরে প্রশাসন আসার পর তেল দেওয়া শুরু হয়।

আরেক ভুক্তভোগী শাওন বলেন, শ্বশুরবাড়িতে ঘুরতে এসে বিপাকে পড়েছি। রাত ৩টা থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাইনি।

অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয় এবং মজুত থাকা তেল জনগণের মাঝে বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলিফ বলেন, দোকানে তল্লাশি চালিয়ে ১২ ড্রামে প্রায় ২৮০০ লিটার তেল পাওয়া গেছে। ভোক্তা অধিকার আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মজুত তেল তাৎক্ষণিকভাবে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

আরও

চট্টগ্রামে স্বর্ণালংকার চুরির অভিযোগে গ্রেপ্তার ২

সারা দেশ

চট্টগ্রামে স্বর্ণালংকার চুরির অভিযোগে গ্রেপ্তার ২

চট্টগ্রামে বাসার তালা ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে নগরের...

২০২৬-০৮-১৬ ২২:২২

সাতক্ষীরায় বিএনপি কার্যালয় থেকে ককটেল উদ্ধার

সারা দেশ

সাতক্ষীরায় বিএনপি কার্যালয় থেকে ককটেল উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নে বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত...

২০২৬-০৮-১৬ ২০:০৭

ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

সারা দেশ

ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

ফরিদপুরের নগরকান্দায় উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার ন...

২০২৬-০৮-১৬ ১৯:৪৩

মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার

সারা দেশ

মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার

বিদেশে চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ নেওয়ার পর এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং নয় দিন শিকলবন্দি করে রাখার অভিযোগে...

২০২৬-০৮-১৬ ১৯:৪১