বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

২০২৬ বিশ্বকাপ খেলা তিন দলের সঙ্গে চার ম্যাচ খেলবে ভারত

২০২৬ বিশ্বকাপ খেলা তিন দলের সঙ্গে চার ম্যাচ খেলবে ভারত

আগামী অক্টোবরে ভারতে খেলতে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এরই মধ্যে লাতিন জায়ান্টদের ম্যাচ আয়োজন নিয়ে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে দেশটি। একই সময়ে খেলা পড়ায় আসিয়ান কাপ থেকেও নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে।

সেলেসাওদের সফরের আগে ও পরে সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপে খেলা আরও দুই দেশের মুখোমুখি হবে ভারত। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পানামার বিরুদ্ধে খেলবে দক্ষিণ এশিয়ার দেশটি। এ ছাড়া নিউজিল্যান্ড ফুটবল দলের সঙ্গেও ভারতের খেলার কথা রয়েছে। 

আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতীতে ব্রাজিলের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল। তার আগে ২৬ সেপ্টেম্বর পানামার সঙ্গে ফিফা স্বীকৃত প্রীতি ম্যাচ। পাঁচবারের বিশ্বজয়ীদের বিরুদ্ধে মাঠে নামার আগে র‌্যাঙ্কিংয়ের ৪৪ নম্বর দলের বিরুদ্ধে খেলার সুযোগ পাবেন ভারতীয় ফুটবলাররা। এই ম্যাচ কোথায় হবে তা, জানানো হয়নি। ভারত সফরের কথা পানামার ফুটবল সংস্থাও অফিসিয়ালি ঘোষণা করেছে।

 

এআইএফএফের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ গণমাধ্যমকে বলেছেন, ‘ব্রাজিল ম্যাচের আগে পানামার বিরুদ্ধে খেলাটাও কঠিন হবে। পানামা বিশ্বের সেরা ৫০টি দলের একটি। খালিদ জামিলের দলের জন্য কঠিন পরীক্ষা হতে চলেছে এই ম্যাচ। আমরা চাই আমাদের ফুটবলাররা সঠিক অভিজ্ঞতা অর্জন করুক। সাধারণত আমরা এমন মানের দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পাই না। তাই এই ফিফা উইন্ডোটা আমাদের জন্য বিশেষ। আমরা শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছি।’

প্রথমবার পানামার সঙ্গে খেলবে ভারত। পানামা হবে দক্ষিণ আমেরিকার নবম দল, যাদের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে ভারত। পানামা ও ব্রাজিল ম্যাচের পর নিউজিল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। ১২ এবং ১৫ নভেম্বর কিউইদের বিরুদ্ধে খেলা। অর্থাৎ দেড় মাসের মধ্যে বিশ্বকাপে খেলা তিনটি দলের বিপক্ষে মাঠে নামবেন ভারতীয় ফুটবলাররা।

আরও

এএফসি বাছাইয়ের আগে বরখাস্ত জেরার্ড জোন্স, নতুন কোচ ছাড়াই উজবেকিস্তানে বাংলাদেশ

খেলাধুলা

এএফসি বাছাইয়ের আগে বরখাস্ত জেরার্ড জোন্স, নতুন কোচ ছাড়াই উজবেকিস্তানে বাংলাদেশ

বাংলাদেশে কাজ করতে এসে মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনাতেই বেশি আলোচনায় ছিলেন অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। দায়...

২০২৬-০৮-২৫ ১৫:১৭

হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’

খেলাধুলা

হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’

বাংলাদেশ গত বছর এশিয়ান কাপ বাছাইয়ে তিনটি হোম ম্যাচ খেলেছিল। তিন ম্যাচেই জাতীয় স্টেডিয়াম ছিল দর্শকে ঠাসা। প্রতি ম্যাচেই স...

২০২৬-০৮-২৪ ২২:২০

শৈশবের নায়ক রোনালদোর ‘ফলো’ পেলেন রিয়ালের দিয়োমান্দে

খেলাধুলা

শৈশবের নায়ক রোনালদোর ‘ফলো’ পেলেন রিয়ালের দিয়োমান্দে

রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক- ১৯ বছর বয়সী ইয়ান দিয়োমান্দের জন্য এমনিতেই ছিল বিশেষ এক মুহূর্ত। তবে সেই অভিষেকের আনন্দ...

২০২৬-০৮-২৩ ১৯:৩১

বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি

খেলাধুলা

বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি

ফিফা বিশ্বকাপ ২০২৬ সরাসরি সম্প্রচারে রেকর্ড-গড়া সাফল্য অর্জন করেছে দেশের অন্যতম শীর্ষ ওটিটি প্ল্যাটফর্ম টফি। এ সাফল্যের...

২০২৬-০৮-২৩ ১৬:৫৩

রুবেলের আগুনে বোলিং, জিসানের ঝড়ে উড়ল নেপাল; দারুণ জয় বাংলাদেশের

খেলাধুলা

রুবেলের আগুনে বোলিং, জিসানের ঝড়ে উড়ল নেপাল; দারুণ জয় বাংলাদেশের

ডারউইনের মারারা ওভালে বাংলাদেশের দিনটা শুরু হয়েছিল বল হাতে মোহাম্মদ রুবেলের দুর্দান্ত বোলিং দিয়ে, আর শেষ হয়েছে জিসান আলম...

২০২৬-০৮-২২ ২০:০০