শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

১০১ চুক্তি পর্যালোচনার খবরে বাংলাদেশের বিরুদ্ধে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’র হুঁশিয়ারি ভারতের

১০১ চুক্তি পর্যালোচনার খবরে বাংলাদেশের বিরুদ্ধে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’র হুঁশিয়ারি ভারতের

ভারতের সঙ্গে গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের সময় করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) বাংলাদেশ পর্যালোচনা করছে; এমন খবরের পর নিজেদের স্বার্থ রক্ষায় ‘প্রয়োজনীয় সব ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নয়াদিল্লি। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, চুক্তিগুলো পর্যালোচনার বিষয়ে ঢাকার কাছ থেকে ভারত এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি।

তিনি বলেন, বিষয়টি নিয়ে গণমাধ্যমের প্রতিবেদন তারা দেখেছেন। তবে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতকে কিছু জানায়নি। একই সঙ্গে ভারতের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশের বর্তমান সরকার জাতীয় স্বার্থের দিক বিবেচনা করে আগের সরকারের সময়ে ভারতের সঙ্গে করা চুক্তি ও সমঝোতাগুলো পর্যালোচনা করছে বলে ক্ষমতাসীন দল বিএনপি জানিয়েছে।

দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি গত সপ্তাহে বলেন, ১০১টি এমওইউসহ চুক্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং শিগগিরই এর ফল জানা যাবে।

পর্যালোচনার আওতায় থাকা বিষয়গুলোর মধ্যে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের ব্যবস্থা, আঞ্চলিক যোগাযোগ এবং বিভিন্ন দ্বিপক্ষীয় প্রকল্প রয়েছে। তবে এসব চুক্তি একযোগে বাতিল করা হবে; এমন কোনো ঘোষণা ঢাকা দেয়নি।

ভারতের সরকারি নথিতেও বাংলাদেশ-ভারতের মধ্যে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার, উপকূলীয় নৌপরিবহন, অভ্যন্তরীণ নৌপথে ট্রানজিট ও বাণিজ্যসহ বিভিন্ন চুক্তির উল্লেখ রয়েছে।

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে নতুন করে আলোচনা চলছে। এর মধ্যে রয়েছে বাণিজ্য, ট্রানজিট, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও অভিন্ন নদীর পানি বণ্টন।

ভারত এর আগে বাংলাদেশের অবকাঠামো প্রকল্পে ৭ বিলিয়ন ডলারের বেশি ঋণসহায়তা দিয়েছে। দুই দেশের বিভিন্ন ব্যবস্থার আওতায় বাংলাদেশি বন্দর ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহনের সুযোগও তৈরি হয়েছে।

পানি বণ্টনও দুই দেশের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা চুক্তিও এখনো আলোর মুখ দেখেনি।

এ বিষয়ে জয়সওয়াল বলেন, অভিন্ন নদীগুলোর পানি নিয়ে আলোচনা চালানোর জন্য দুই দেশের বিদ্যমান ব্যবস্থাগুলো কার্যকর রয়েছে।

তিনি বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তির আওতায় যৌথ নদী কমিশনের মাধ্যমে পানি-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং কারিগরি পর্যায়েও বৈঠক অব্যাহত রয়েছে।

ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে উল্লেখ করে জয়সওয়াল বলেন, পানি-সংক্রান্ত বিষয়গুলো যৌথ নদী কমিশনসহ প্রতিষ্ঠিত দ্বিপক্ষীয় ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়।

১০১টি চুক্তি ও এমওইউ পর্যালোচনার ফলাফলের মাধ্যমে বাংলাদেশ কোন কোন চুক্তি বহাল রাখবে, কোনগুলো সংশোধন করতে চাইবে কিংবা কোনো কোনো ক্ষেত্রে নতুন করে আলোচনা বা পুনর্বিবেচনার উদ্যোগ নেবে; সে বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।

এদিকে ভারত বলছে, এ বিষয়ে ঢাকার কাছ থেকে আনুষ্ঠানিক যোগাযোগ পাওয়ার পরই বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে নিজেদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অবস্থান স্পষ্ট করেছে।

সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া

আরও

দলের নাম ও প্রতীক হারানোর পর মুখ খুললেন মমতা

আন্তর্জাতিক

দলের নাম ও প্রতীক হারানোর পর মুখ খুললেন মমতা

তৃণমূল কংগ্রেসের দলীয় নাম ও দীর্ঘদিনের নির্বাচনী প্রতীক ব্যবহারে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের...

২০২৬-০৯-১৮ ২২:১১

স্কুলে হামলা কি ভুল ছিল? যুক্তরাষ্ট্রের দাবি বনাম জাতিসংঘের তদন্ত

আন্তর্জাতিক

স্কুলে হামলা কি ভুল ছিল? যুক্তরাষ্ট্রের দাবি বনাম জাতিসংঘের তদন্ত

ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন হামলা কি ভুলবশত, নাকি বেসামরিক স্থাপনা সম্পর্কে যথাযথ যাচাই ছাড়াই চালানো হয়েছিল—এ...

২০২৬-০৯-১৮ ২০:৩৪

হুতি হামলায় চাপে সৌদি, প্রশ্নের মুখে মক্কা প্রতিরক্ষা চুক্তি

আন্তর্জাতিক

হুতি হামলায় চাপে সৌদি, প্রশ্নের মুখে মক্কা প্রতিরক্ষা চুক্তি

সৌদি আরবে ইয়েমেনের হুতিদের ধারাবাহিক হামলায় দেশটির নিরাপত্তা ও অবকাঠামো নতুন করে ঝুঁকিতে পড়েছে। এরই মধ্যে বহুল আলোচিত মক...

২০২৬-০৯-১৭ ২২:২৭

হুতিদের সঙ্গে মার্কিন কূটনীতিকদের বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে যে বার্তা

আন্তর্জাতিক

হুতিদের সঙ্গে মার্কিন কূটনীতিকদের বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে যে বার্তা

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সরাসরি যোগাযোগের অংশ হিসেবে ওমানে বৈঠক করেছেন মার্কিন কূটনীতিকরা। বৈঠকে ২০২৫ সালের মে মা...

২০২৬-০৯-১৭ ২০:৪৩