শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় আসছে বড় পরিবর্তন

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় আসছে বড় পরিবর্তন

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) একটি বিধিমালা তৈরি করেছে। এতে দীর্ঘদিনের ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থা বাতিল করে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট মেয়াদের অবস্থানের নিয়ম চালুর প্রস্তাব করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়ম কার্যকর হলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অবস্থানের মেয়াদ সর্বোচ্চ চার বছর হতে পারে। এ নিয়ম এফ-১ শিক্ষার্থী ভিসা, জে-১ এক্সচেঞ্জ ভিজিটর ভিসাসহ অন্যান্য কিছু ভিসা শ্রেণির ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

বর্তমানে ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থার আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রমে নিবন্ধিত থাকা সাপেক্ষে পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। ফলে তারা প্রয়োজনে কোর্সের সময় বাড়ানো, বিশ্ববিদ্যালয় পরিবর্তন, বিষয় পরিবর্তন, স্নাতক থেকে স্নাতকোত্তর পর্যায়ে অগ্রসর হওয়া কিংবা অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) ও স্টেম ওপিটি সম্পন্ন করার সুযোগ পান।

তবে নতুন প্রস্তাব কার্যকর হলে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সময়ের অনুমোদিত অবস্থান নির্ধারণ করা হবে। চার বছরের বেশি সময়ের কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকতে হলে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার (ইউএসসিআইএস) কাছ থেকে মেয়াদ বাড়ানোর অনুমোদন নিতে হবে।

এ বিষয়ে বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান উদ্বেগ প্রকাশ করেছে। অ্যাসোসিয়েশন অব আমেরিকান ইউনিভার্সিটিজ (এএইউ), আমেরিকান কাউন্সিল অন এডুকেশন (এসিই) এবং নাফসা জানিয়েছে, নির্দিষ্ট মেয়াদের ব্যবস্থা দীর্ঘমেয়াদি গবেষণা ও ডক্টরাল শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক চাপও বাড়াবে।

তবে আপাতত বর্তমান নিয়মই বহাল রয়েছে। চূড়ান্ত বিধিমালা প্রকাশ ও কার্যকর না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক শিক্ষার্থীরা আগের মতোই ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন।

আরও

ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূত পদে যেতে চাইছেন না কেউই; বিপাকে জেলেনস্কি

আন্তর্জাতিক

ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূত পদে যেতে চাইছেন না কেউই; বিপাকে জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি এখন একটি বড় সংকটে পড়েছেন। ওয়াশিংটনের সবচেয়ে কঠিন এই কাজ কেউই করতে চাইছেন না। যুদ্ধের এই স্পর্শকাত...

২০২৬-০৮-১৪ ২২:২৮

ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে ঢুকতে আন্দোলনে নেপালি তরুণরা

আন্তর্জাতিক

ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে ঢুকতে আন্দোলনে নেপালি তরুণরা

ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে অন্তর্ভুক্ত হতে আন্দোলন শুরু হয়েছে নেপালে। আজ শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলীয় পর্যট...

২০২৬-০৮-১৪ ১৪:৩৩

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

আন্তর্জাতিক

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর জারি করা অবরোধ অনির্দিষ্টকালের জন্য হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রত...

২০২৬-০৮-১৪ ১০:২৯

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

আন্তর্জাতিক

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় এবার একটি অভিন্ন রাজনৈতিক ও সামরিক কাঠামো গড়ে তুলতে যাচ্ছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস...

২০২৬-০৮-১৩ ২১:০৯

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

আন্তর্জাতিক

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির বিশেষ করে মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে জানিয়েছেন তুরস্কের প্রেস...

২০২৬-০৮-১৩ ০৯:৫১

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই সেনা নিহত হয়েছেন। বুধবার (১২...

২০২৬-০৮-১৩ ০৯:০১