সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্তে নিহত ৫

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্তে নিহত ৫

যুক্তরাষ্ট্রের আটলান্টিক মহাসাগরের তীরবর্তী শহর মিয়ামিতে বহুজাতিক প্রযুক্তি ও ই-কমার্স কোম্পানি অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৫ জন।

মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, বিধ্বস্ত কার্গো উড়োজাহাজটির মালিক অ্যামাজনের অঙ্গপ্রতিষ্ঠান অ্যামাজন প্রাইম এয়ার। এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেছেন, গত কাল রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে অবতরণের সময় বিমানবন্দরের রানওয়ে থেকে কার্গো উড়োজাজটি ছিটকে সরে  রানওয়ের পাশে থাকা বেশ কয়েকটি যানবাহনে আঘাত করে। এ সময় কার্গো বিমানটি আগুন ধরে গিয়েছিল।

মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নি-নির্বাপন (ফায়ার) বিভাগের প্রধান রায়ে জাদাল্লাহ সংবাদ সম্মেলনে জানান, ৫ জন নিহতের পাশাপাশি আরও ৫ জন আহতও হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

রায়ে জাদাল্লাহ আরও বলেন, বিধ্বস্ত হওয়ার পর উড়োজাহাজটিতে আগুন ধরে গিয়েছিল। সেই আগুন নেভাতে এবং দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধারে বিমানবন্দরের ফায়ার বিভাগ ও ফায়ার সার্ভিসের ৬০টি ইউনিটের ৬০০ জন উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছিল।

মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের সংখ্যা মোট ৪টি। দুপুরের দিকে দুর্ঘটনা ঘটার পর তাৎক্ষণিকভাবে ফ্লাইট উড্ডয়ন-অবতরণে স্থগিতাদেশ দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। কয়েক ঘণ্টা পর সন্ধ্যার দিকে আংশিকভাবে তুলে নেওয়া হয় স্থগিতাদেশ, চালু করা হয় দু’টি রানওয়ে।

আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিধ্বস্ত কার্গো উড়োজাহাজটি ছিল একটি ৩২ বছর আগে তৈরি একটি বোয়িং। ক্যারিবীয় অঞ্চলের মার্কিন প্রদেশ পুয়ের্তো রিকোর সান জুয়ান শহরের বিমানবন্দর থেকে মিয়ামির উদ্দেশে রওনা হয়েছিল উড়োজাহাজটি।

ঠিক কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হলো— এখনও স্পষ্ট নয়। রোববারের সংবাদ সম্মেলনে মিয়ামি বিমানবন্দরের ফায়ার বিভাগের প্রধান রায়ে জাদাল্লাহ যদিও বলেছেন যে আগুন নেভানোর সময়ে উড়োজাহাজটি জ্বালানির ট্যাংকে ফুটো বা ছিদ্র দেখেছেন তারা, কিন্তু সেই ত্রুটির কারণেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে কি-না— তা স্পষ্ট করেননি জাদাল্লাহ।

আরও

যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে শুরু হবে গৃহযুদ্ধ!

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে শুরু হবে গৃহযুদ্ধ!

চীনা-কানাডীয় রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন ২০২৭ সালে যুক্তরাষ্টে্র গৃহযুদ্ধের আশঙ্কাজনক পূর্বাভাস দিয়েছেন। জিয়াং ‘চ...

২০২৬-০৯-০৫ ২১:৩১

ভারতে রাতের অন্ধকারে ভেঙে ফেলা হলো দেড়শ বছরের পুরোনো মসজিদ

আন্তর্জাতিক

ব্যাপক পুলিশের উপস্থিতিতে হয় এ কাজ ভারতে রাতের অন্ধকারে ভেঙে ফেলা হলো দেড়শ বছরের পুরোনো মসজিদ

ভারতের উত্তরপ্রদেশের শাহরানপুরে ভেঙে ফেলা হয়েছে দেড়শ বছরের পুরোনো একটি মসজিদ। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ব্য...

২০২৬-০৯-০৫ ২১:০৯

মার্কিন সামরিক সুরক্ষায় হরমুজ পাড়ি দেবে ৭০ লাখ ব্যারেল তেল-গ্যাস

আন্তর্জাতিক

মার্কিন সামরিক সুরক্ষায় হরমুজ পাড়ি দেবে ৭০ লাখ ব্যারেল তেল-গ্যাস

যুক্তরাষ্ট্রের সামরিক সুরক্ষায় প্রায় ৭০ লাখ ব্যারেল তেল ও গ্যাস নিয়ে কয়েকটি ট্যাংকার হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার প্রস্তুতি...

২০২৬-০৯-০৫ ২০:৩৭

বিমানের মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার

আন্তর্জাতিক

বিমানের মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার

দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে ১২০ পিস স্বর্ণ উদ্ধার করা হয়েছ...

২০২৬-০৯-০৫ ১৭:২৫

মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান

আন্তর্জাতিক

মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান

মদিনার সব মসজিদে নারীদের নামাজের জন্য আলাদা স্থান খোলার অনুমোদন দিয়েছেন সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ...

২০২৬-০৯-০৫ ১৩:৪০

চীনে প্রবল বর্ষণে ভেঙে পড়ল নদীর বাঁধ, নিখোঁজ বহু

আন্তর্জাতিক

চীনে প্রবল বর্ষণে ভেঙে পড়ল নদীর বাঁধ, নিখোঁজ বহু

তাইফুন (ঘূর্নিঝড়) সাউদেলের প্রভাবে প্রবল বর্ষণে চীনের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ ফুজিয়ানের চেংজিয়াংয়ের পুতিয়ান শহরের একটি...

২০২৬-০৯-০৫ ১৩:৩৫