শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা

যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান কয়েকদিনের মধ্যে চুক্তি করবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা। তাদের আশঙ্কা এ মুহূর্তে যে চুক্তি হতে যাচ্ছে এটি ইরানকে আরও শক্তিশালী করবে।

ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর এবং সেগুলোতে লেখা কলামে এ শঙ্কা ফুটে উঠেছে। ইসরায়েলিরা এ চুক্তি নিয়ে নিজেদের হতাশা প্রকাশ করেছেন।

আজ রোববার (১৪ জুন) প্রভাবশালী সংবাদমাধ্যম মারিভে ইসরায়েলি কলামিস্ট বেন কাসপিট লিখেছেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোতে জয় পেয়েছেন। কিন্তু ইরানের বিরুদ্ধে বিস্তৃত সংগ্রামে পরাজিত হয়েছেন।

কাসপিট তার কলামে বলেছেন, “সাম্প্রতিক বছরগুলোতে হামাস, হিজবুল্লাহ এবং ইরানের বিরুদ্ধে আমরা যে সামরিক বিজয়গুলো অর্জন করেছি, তার চেয়েও শক্তিশালী একমাত্র ঘটনাটি হলো—এর ঠিক পরপরই তাদের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক পরাজয়।”

মারিভের আরেক কলামিস্ট আভি আস্কেনজাই লিখেছেন, গত কয়েকদিন ধরে চুক্তির বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল। কিন্তু ইসরায়েল এটির রূপরেখা তৈরিতে ব্যর্থ হয়েছে। তিনি বলেছেন, “রাজনৈতিক মহলের ব্যর্থতার কারণেই এই চুক্তির বিষয়বস্তুর ওপর কোনো ধরনের প্রভাব খাটাতে পারেনি ইসরায়েল।”

অপর সংবাদমাধ্যম ইয়েনেত জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় ইসরায়েলের প্রভাব বিস্তারের যে অভাব রয়েছে সেটি নিয়ে ইসরায়েলিরা উদ্বিগ্ন। ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা ইয়েনেতকে বলেছেন, বর্তমান পরিস্থিতি ইসরায়েলের জন্য অস্বস্তিকর। তিনি সম্ভাব্য চুক্তিকে ‘খারাপ চুক্তি’ হিসেবে অভিহিত করেছেন।

ইসরায়েলের আরেক প্রভাবশালী সংবাদমাধ্যম হারেৎজে কলামিস্ট জাভি বারেল লিখেছেন, শক্তিশালী অবস্থানে থেকে ইরান আলোচনার টেবিলে এসেছে। তাদের কাছে রয়েছে প্রভাব বিস্তারের হাতিয়ার। যা আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতির ওপর প্রভাব ফেলেছে। এরফলে যুক্তরাষ্ট্রকে চাপে ফেলে চুক্তি আদায় করার নীতি থেকে সরে আসতে হয়েছে।

আরও

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

আন্তর্জাতিক

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর জারি করা অবরোধ অনির্দিষ্টকালের জন্য হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রত...

২০২৬-০৮-১৪ ১০:২৯

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

আন্তর্জাতিক

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় এবার একটি অভিন্ন রাজনৈতিক ও সামরিক কাঠামো গড়ে তুলতে যাচ্ছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস...

২০২৬-০৮-১৩ ২১:০৯

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

আন্তর্জাতিক

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির বিশেষ করে মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে জানিয়েছেন তুরস্কের প্রেস...

২০২৬-০৮-১৩ ০৯:৫১

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই সেনা নিহত হয়েছেন। বুধবার (১২...

২০২৬-০৮-১৩ ০৯:০১

২৩ বছর পর ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

২৩ বছর পর ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। গত কাল বুধবার ইরাকের প্রধানমন্ত্রী আলী...

২০২৬-০৮-১৩ ০৮:৫৩

‘হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে’—ট্রাম্প

আন্তর্জাতিক

‘হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে’—ট্রাম্প

কৌশলগত হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই রয়েছে বলে আবারও দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তা-ই নয়...

২০২৬-০৮-১২ ২২:৪০