শনিবার, ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

যুদ্ধ অব্যাহত থাকলে ইরানে ৪ কোটি ৫০ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে: বিশ্ব খাদ্য কর্মসূচি

যুদ্ধ অব্যাহত থাকলে ইরানে ৪ কোটি ৫০ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে: বিশ্ব খাদ্য কর্মসূচি

চলমান যুদ্ধ অব্যাহত থাকলে আগামী জুনের মধ্যে ইরানে কমপক্ষে চার কোটি ৫০ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। মঙ্গলবার (১৭ মার্চ) প্রকাশিত সংস্থাটির এক বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধ দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যসহ আশপাশের অঞ্চলে খাদ্য সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে। এর ফলে খাদ্যের দাম বৃদ্ধি, সরবরাহ ঘাটতি এবং মানবিক সংকট আরও তীব্রতর হতে পারে। খবর রয়টার্সের।

বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বেসামরিক স্থাপনায় হামলার পর জরুরি সেবাকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।

বিশ্লেষণে আরও বলা হয়, সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং পরিবহন ব্যবস্থার ক্ষতি খাদ্য বিতরণে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। একই সঙ্গে কৃষি উৎপাদনও ক্ষতিগ্রস্ত হওয়ায় ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে, দ্রুত যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা না বাড়ানো হলে এই সংকট ভয়াবহ রূপ নিতে পারে এবং লাখ লাখ মানুষ ‘মূল আঘাত বা ক্ষতি সহ্য করা’ অবস্থায় পড়বে।

আরও

ইংল্যান্ডে পার্কিং পেমেন্টে বিপ্লব: একটি অ্যাপেই মিলবে দেশজুড়ে সুবিধা

আন্তর্জাতিক

ইংল্যান্ডে পার্কিং পেমেন্টে বিপ্লব: একটি অ্যাপেই মিলবে দেশজুড়ে সুবিধা

ইংল্যান্ডে গাড়ি চালকদের পার্কিং ভোগান্তি নিরসন ও পেমেন্ট প্রক্রিয়া সহজতর করতে চালু করা হয়েছে নেশনওয়াইড ডিজিটাল সিস্টেম '...

২০২৬-০৫-১৫ ২২:১৭

হরমুজ প্রণালীতে অবরুদ্ধ ‘বাংলার জয়যাত্রা’: ৪ মাস ধরে ৩১ নাবিকের চরম উৎকণ্ঠা

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে অবরুদ্ধ ‘বাংলার জয়যাত্রা’: ৪ মাস ধরে ৩১ নাবিকের চরম উৎকণ্ঠা

‎​ইরান ও আমেরিকার মধ্যবর্তী যুদ্ধাবস্থায় বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট ‘হরমুজ প্রণালী’ এখন কার্যত রণক্ষেত্রে প...

২০২৬-০৫-১৫ ২২:১২

মানসিক সমস্যা থাকলেও পাওয়া যাবে পিআইপি ভাতা: বড় ঘোষণা ব্রিটিশ সরকারের

আন্তর্জাতিক

মানসিক সমস্যা থাকলেও পাওয়া যাবে পিআইপি ভাতা: বড় ঘোষণা ব্রিটিশ সরকারের

যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন (DWP) তাদের সাম্প্রতিক নির্দেশনায় জানিয়েছে, এখন থেকে শারীরিক অসুস্থতা...

২০২৬-০৫-১৫ ২২:০৭

যুক্তরাজ্যের পার্লামেন্টে রাজার ভাষণ: ৩৭টি নতুন বিলের ঘোষণা ও রাজনৈতিক অস্থিরতা

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের পার্লামেন্টে রাজার ভাষণ: ৩৭টি নতুন বিলের ঘোষণা ও রাজনৈতিক অস্থিরতা

যুক্তরাজ্যের রাজনীতিতে বর্তমানে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। লেবার দলের অভ্যন্তরীণ কোন্দল ও প্রধানমন্ত্রী স্যার কিয়া...

২০২৬-০৫-১৫ ২২:০২

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায় দিল রাশিয়া

আন্তর্জাতিক

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায় দিল রাশিয়া

হরমুজ প্রণালী সংকটের জন্য ইরান দায়ী নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একই সঙ্গে তিনি ইরানে...

২০২৬-০৫-১৫ ২১:০৮

তাইওয়ান দখলের চেষ্টা চীনের ‘ভয়াবহ ভুল’ হবে: রুবিও

আন্তর্জাতিক

তাইওয়ান দখলের চেষ্টা চীনের ‘ভয়াবহ ভুল’ হবে: রুবিও

তাইওয়ানকে শক্তি প্রয়োগ করে দখলের চেষ্টা করলে তা চীনের জন্য ‘ভয়াবহ ভুল’ হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত...

২০২৬-০৫-১৫ ২০:৪৯