শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৪ নম্বর শালখুর ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে। প্রশিক্ষণপ্রাপ্ত নারী-পুরুষের দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা তৈরি এবং ক্ষুদ্র ব্যবসার সম্প্রসারণে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, কৃষক দেশের অর্থনীতির চালিকাশক্তি। কৃষকের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। কৃষি খাতের উন্নয়ন ও কৃষকের স্বার্থ রক্ষায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
শিশুদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, শুধু লেখাপড়ার মধ্যেই শিশুদের বিকাশ সীমাবদ্ধ নয়। তাদের মানসিক ও শারীরিক বিকাশও সমান গুরুত্বপূর্ণ। শিশুদের সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও স্বাস্থ্যসেবামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার।
মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শালখুর ইউনিয়নের উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং কৃষকের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত দেন স্থানীয়রা।