শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিটের সেবা পাবে যশোরবাসী: প্রতিমন্ত্রী অমিত

নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিটের সেবা পাবে যশোরবাসী: প্রতিমন্ত্রী অমিত

নির্ধারিত সময়ের মধ্যে যশোরবাসীকে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।শুক্রবার সকাল সাড়ে ১১টায় যশোর সার্কিট হাউজে অনুষ্ঠিত জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় যশোরের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে হৃদরোগীদের জন্য পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট চালুর বিষয়ে সভায় গুরুত্ব দেয়া হয়। 

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট চালুর উদ্যোগ বাস্তবায়ন করা হবে, যাতে গুরুতর হৃদরোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্য জেলায় যেতে না হয়। 

সভায় যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জেলা বিএনপি'র সভাপতি এড.সৈয়দ সাবেরুল হক সাবু , জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আরও

মঠবাড়িয়ায় ব্যতিক্রমী উদ্যোগ:বিরামচিহ্ন দিবস নিয়ে আলোচনা

সারা দেশ

মঠবাড়িয়ায় ব্যতিক্রমী উদ্যোগ:বিরামচিহ্ন দিবস নিয়ে আলোচনা

পিরোজপুরের মঠবাড়িয়ায় তথা বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথমবারের মতো বিরামচিহ্ন দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের নিয়...

২০২৬-০৯-২৪ ২১:৩২

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশা বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশা বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশা উপজেলা,পৌর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,যুবদল, সেচ...

২০২৬-০৯-২৪ ২০:১৯

মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত

সারা দেশ

মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত

"টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা ২০২৬ অন...

২০২৬-০৯-২৪ ২০:১৮

চকবাজারে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

সারা দেশ

চকবাজারে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

রাজধানীর চকবাজারের পূর্ব ইসলামবাগ বউবাজার এলাকায় ভবনের ৭ তলা ছাদ থেকে পড়ে মোহাম্মদ আলীফ (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্য...

২০২৬-০৯-২৪ ১৯:৫১