শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ওয়েসলির বিশ্বকাপ শেষ, এই ডিফেন্ডারের বদলে মিডফিল্ডারকে নিলো ব্রাজিল

ওয়েসলির বিশ্বকাপ শেষ, এই ডিফেন্ডারের বদলে মিডফিল্ডারকে নিলো ব্রাজিল

মিসরের বিপক্ষে ব্রাজিলের প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে চোট পেয়ে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ওয়েসলি। বেঞ্চে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখা যায় তাকে। হয়তো বুঝেই গিয়েছিলেন, তার প্রথম বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ! তা-ই হলো। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ২২ বছর বয়সী ফুলব্যাক। তার পরিবর্তে মিডফিল্ডার এডারসনকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন।

গত শনিবার মিসরের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের প্রীতি ম্যাচে ওয়েসলি বাম কুঁচকির চোটে পড়েন। সিবিএফ জানিয়েছে, ‘ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ঘোষণা করছে যে, ব্রাজিল জাতীয় দলের মেডিকেল স্টাফরা গত রবিবার খেলোয়াড় ওয়েসলিকে পুনরায় পরীক্ষা করেছেন এবং তার ইমেজিং টেস্ট (পরীক্ষা-নিরীক্ষা) করা হয়েছে।’ তারা যোগ করেছে, ‘এমআরআই রিপোর্টে তার বাম উরুর অ্যাডাক্টর পেশিতে চোট ধরা পড়েছে।'

ওয়েসলির বিশ্বকাপ শেষ হওয়ায় তার স্থলাভিষিক্তের নামও একই সময়ে ঘোষণা করেছে তারা, ‘এই রোগ নির্ণয়ের প্রেক্ষিতে, সিবিএফ খেলোয়াড় এডারসনকে দলে ডাকার ঘোষণা দিচ্ছে, যিনি এই সোমবার যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দেবেন।’ আটালান্টার ২৬ বছর বয়সী এডারসন সর্বশেষ ২০২৫ সালের মার্চ মাসে তার তিনটি আন্তর্জাতিক ম্যাচের শেষটি খেলেছিলেন।

পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল আগামী শনিবার মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর গ্রুপ ‘সি’-তে তারা হাইতি এবং স্কটল্যান্ডের মুখোমুখি হবে।

আরও

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

খেলাধুলা

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

রোসারিওর মাটিতে পা রেখেই যেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন ফুটবল অধ্যায়ের দিকে এগিয়ে গেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থ...

২০২৬-১০-০২ ২০:৪৩

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

খেলাধুলা

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

নতুন মৌসুমের শুরুতেই পুরোনো হারের হিসাব মেলাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চাঁদপুর জেলা স্টেডিয়ামের প্রতিকূল মাঠে স্বাগতিক...

২০২৬-১০-০২ ১৮:৪৮

হঠাৎ জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো, নিষেধাজ্ঞার শঙ্কা

খেলাধুলা

হঠাৎ জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো, নিষেধাজ্ঞার শঙ্কা

কোনো কারণ না জানিয়েই পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক...

২০২৬-১০-০১ ১৫:১৩

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক

খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও অভিজ্ঞ ডিফেন্ডার টিম রিম । ৩৮...

২০২৬-০৯-৩০ ১২:৩১