বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভোলায় অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক আটক

ভোলায় অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক আটক

বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে আত্মগোপনের চেষ্টা করছিলেন ভারতীয় নাগরিক আব্দুল মমিন (৩২)। তবে শেষ রক্ষা হয়নি। ভোলার সদর উপজেলার খেয়াঘাট ব্রিজ এলাকা থেকে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা তাকে আটক করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত মঙ্গলবার দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে এক মাদক কারবারির সহায়তায় তিনি বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ভোলা সদর উপজেলার খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃত আব্দুল মমিন ভারতের ত্রিপুরা রাজ্যের সোনাইমুড়া জেলার যাত্রাপুর থানাধীন বাঁশপুকুর গ্রামের বসার আলীর ছেলে।

শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বেইস ভোলা কর্তৃক অভিযান চালিয়ে খেয়াঘাট ব্রিজ এলাকা হতে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক আব্দুল মমিনকে আটক করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, গত ৭ এপ্রিল মঙ্গলবার তিনি আত্মগোপনে থাকার উদ্দেশ্যে দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে মাদক পাচারকারী চক্রের এক সদস্যের সাথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন।

লেফটেন্যান্ট মো. আবুল কাশেম আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্টগার্ডের এ ধরনের নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরও

পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের

সারা দেশ

পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের

পটুয়াখালীর জনপ্রিয় পর্যটন কেন্দ্র লেবুখালী পায়রা সেতুতে ঘুরতে আসা তরুণ-তরুণীদের ভয়ভীতি দেখিয়ে হেনস্তা ও টাকা আদায়ে...

২০২৬-১০-০১ ১৫:০৮

খুলনায় নিসচার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশ

খুলনায় নিসচার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে আগামী ২২ অক্টোবর দেশব্যাপী পালিত হতে যাচ্ছে 'জাতীয় নিরাপদ সড়ক দ...

২০২৬-১০-০১ ১৫:০৭

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

সারা দেশ

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি মাম...

২০২৬-১০-০১ ১৪:৩২

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

সারা দেশ

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

ফুটপাত দখলমুক্ত করতে যতদিন সফলতা না আসবে, ততদিন অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক...

২০২৬-১০-০১ ১৪:২৩

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

সারা দেশ

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

গত ২০ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাওয়ার কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

২০২৬-১০-০১ ১৪:২১

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সারা দেশ

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে জাতীয় সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

২০২৬-১০-০১ ১৪:১৮