সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভোলার দৌলতখানে তেলের গুদামে আগুন, ৮দোকান পুড়ে ছাই

ভোলার দৌলতখানে তেলের গুদামে আগুন, ৮দোকান পুড়ে ছাই

ভোলার দৌলতখানে অবৈধ জালানী তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি গুদামসহ ৮টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এ সময় অন্তত ৫জন আহত হয়েছে। তবে এ সকল তেলের গুদামে কোনো লাইসেন্স নেই বলে অভিযোগ রয়েছে। আজ বৃহস্পতিবার (২০আগস্ট) সন্ধ্যার দিকে দৌলতখান পৌরসভা ৩নম্বর ওয়ার্ডের বেঁরিবাধ সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে হঠাৎ করে তেল ব্যবসায়ী শাহাবুদ্দিনের তেলের গুদাম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে ৬টি তেলের গুদামসহ ওই এলাকার ৮টি দেকান পুড়ে ছাঁই হয়ে যায়। 
 

এ সকল তেলের গুদামের কোনো লাইসেন্স নেই। অবৈধভাবে এ সকল তেলের গুদাম স্থাপনা করা হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
দৌলতখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোখলেসুর রহমান জানান, অবৈধ তেলের গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের কারন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনে কাজ চলছে। তবে প্রাথমিকভাবে প্রায় কোটি টাকার ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন খান সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ৮টি দোকান পুরোপুরি ভষ্মিভুত হয়েছে এবং পাঁচজন আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
পুরো বিষয়টি নিয়ে ফায়ার সার্ভিস কাজ করছে।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২