শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভোলার চরফ্যাশনে গাড়ির চাপায় শিক্ষার্থী নিহত

ভোলার চরফ্যাশনে গাড়ির চাপায় শিক্ষার্থী নিহত

ভোলার চরফ্যাশনে পরিক্ষায় অংশগ্রহণ করতে মাদ্রাসায় যাওয়ার পথে নছিমন গাড়ির চাপায় লিয়া বেগম (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনার তার সহপাঠীরা বিচারের দাবিতে লাশ কাঁধে নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন।

বুধবার (১ জুলাই) সকালে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের শশীভূষণ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত লিয়া বেগম উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো.সফিকুল ইসলামের মেয়ে এবং চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদরাসার দশম শ্রেণির ছাত্রী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লিয়া বেগম পরিক্ষা দিতে মাদরাসায় যাওয়ার পথে জলিল মাঝি নামে এক ব্যক্তির বাড়ির সামনে পৌঁছালে দ্রুতগতির নছিমনটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে লিয়াকে ধাক্কা দেয়,এতে ঘটনাস্থলেই নিহত হন লিয়া। 

তার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে সহপাঠীও স্থানীয় লোকজন ছুটে আসেন এবং সহপাঠীরা লিয়ার মরদেহ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন,এতে বন্ধ হয়ে যায় সড়কের যান চলাচল। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

এ বিষয়ে শশীভূষণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে থানা পুলিশ গিয়েছে, পরিস্থিতি এখন শান্ত আছে। নছিমনের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

আরও

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

সারা দেশ

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকাবাহী প্রাইভেটকারের পথ আটকে ক্যাশ ম্যানেজারকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা আর...

২০২৬-১০-০৯ ২১:৩০

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

সারা দেশ

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

চলতি বছর পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বছ...

২০২৬-১০-০৯ ২১:১৮

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারা দেশ

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারের লাইসেন্স দেওয়া নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএ...

২০২৬-১০-০৯ ২১:০১

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

সারা দেশ

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে দায়িত্বশ...

২০২৬-১০-০৯ ২০:৪৯

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

সারা দেশ

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে...

২০২৬-১০-০৯ ১৯:১৬

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

সারা দেশ

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

‘ছোট শিশুটি কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিল। গত দুইদিন ধরে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করাইছি। এখানে মানুষ গাদাগাদি করে ভর্ত...

২০২৬-১০-০৯ ১৯:১৪