ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়কের দায়িত্ব নেওয়া শ্রেয়াস আইয়ার। তবে অধিনায়কের অপরাজিত ৮০ (৪৯ বল) এবং শিবম দুবের ২২ রান ছাড়া বাকি ব্যাটারদের ব্যর্থতায় ১৫৮ রানেই থমকে যায় ভারতের ইনিংস।
ইংল্যান্ডের হয়ে জোফরা আর্চার ২০ রান খরচায় ২ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শুরুতেই ওপেনার উইল জ্যাকসের উইকেট হারালেও ফিল সল্ট ও অধিনায়ক হ্যারি ব্রুকের অবিচ্ছিন্ন ১৪৬ রানের বিধ্বংসী জুটিতে চড়ে অনায়াসে জয় তুলে নেয় ইংল্যান্ড।
সল্ট প্রথম ৯ বলে কোনো রান করতে না পারলেও শেষ পর্যন্ত ৪২ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে, মাত্র ৩৫ বলে ৭৯ রানের অনবদ্য এক ইনিংস খেলেন ব্রুক।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে উইকেটে জয় পায় স্বাগতিক ইংল্যান্ড। তৃতীয় ম্যাচেও জয়ের দেখা পায়নি সফররত ভারত। এই ম্যাচে শ্রেয়াস আইয়ারদের ১২৫ রানের বিশাল ব্যবধানে হয় তুলে নেয় ইংল্যান্ড।