বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

উত্তরাঞ্চলের উন্নয়নে সমন্বিত পরিকল্পনার আহ্বান

উত্তরাঞ্চলের উন্নয়নে সমন্বিত পরিকল্পনার আহ্বান

উত্তরাঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করে সম্ভাবনাময় জনপদ গড়ে তুলতে বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধা—এই পাঁচ জেলার সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে এক ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভা ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও যোগাযোগ—এই পাঁচটি খাতকে কেন্দ্র করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও পরিবহন খাতের প্রতিনিধিরা নিজ নিজ মতামত তুলে ধরেন।

বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার আয়োজনে শুক্রবার (২৪ জুলাই) জেলার পাঁচ তারকা হোটেল ও রিসোর্ট মম ইনের ‘দ্য পার্টি সেন্টার’ (লেভেল-৩)-এ দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
 

সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ চিকিৎসক ডা. সি এম ইদ্রিসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাছানাত আলী, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, বগুড়ার সিভিল সার্জন ডা. খুরশিদ আলম এবং টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম। স্বাগত বক্তব্য দেন সংস্থার উপদেষ্টা ডা. মশিউর রহমান।
 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, উত্তরাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য দূর করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বগুড়াকে কেন্দ্র করে পাঁচ জেলার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
 

বিশেষ অতিথি আহসানুল তৈয়ব জাকির বলেন, কর্মশালায় উঠে আসা বাস্তব সমস্যাগুলো সুসংগঠিতভাবে চিহ্নিত করে জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এতে উত্তরাঞ্চলের উন্নয়নের জন্য কার্যকর পরিকল্পনা প্রণয়নে সহায়ক ভূমিকা রাখবে।
 

কর্মশালায় অংশগ্রহণকারীদের পাঁচটি পৃথক দলে ভাগ করা হয়। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও যোগাযোগ—প্রতিটি খাতের প্রতিনিধিরা নিজ নিজ সেক্টরের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং বাস্তবভিত্তিক করণীয় নিয়ে আলোচনা করেন। পরে বিভিন্ন সুপারিশ ও প্রস্তাবনা উপস্থাপন করা হয়, যা ভবিষ্যতে উত্তরাঞ্চলের সমন্বিত উন্নয়ন পরিকল্পনার ভিত্তি হিসেবে ব্যবহারের আশা প্রকাশ করেন আয়োজকরা।
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা আনোয়ারুল কবির দুলাল, সিনিয়র সহ-সভাপতি কে এম রাজিউল্লা, ওয়ার্কশপ আয়োজন কমিটির আহ্বায়ক ডা. মতিউর রহমানসহ পাঁচ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষাবিদ, কৃষিবিদ, স্বাস্থ্য কর্মকর্তা, ব্যবসায়ী ও পরিবহন খাতের নেতৃবৃন্দ।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯