সারা দেশ
উন্নয়নে ৯ দফা দাবিতে কলাপাড়ায় ৩০ কিলোমিটার মানববন্ধন
দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ এবং অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় ৩০ কিলোমিটারব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নাগরিক সমাজের উদ্যোগে হাজীপুর-সোনাতলা সেতু থেকে কুয়াকাটা পর্যন্ত সড়কজুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলাপাড়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নিয়ে দীর্ঘ মানবচেইন গড়ে তোলেন।মানববন্ধন থেকে দক্ষিণাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে ৯ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন মহাসড়ক নির্মাণ, পর্যটনশিল্পের বিকাশে কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, পায়রা সমুদ্রবন্দর পূর্ণাঙ্গভাবে চালু করা, শের-ই-বাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণসহ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও শিল্প খাতের বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন।কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন,২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যের শিকার। ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেম মহাসড়ক অত্র এলাকার মানিষের প্রানের দাবি। কলাপাড়ার পায়রা বন্দরেকে পূর্নাঙ্গভাবে চালু করতে হবে,ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত রেল যোগাযোগ চালু করা একান্ত প্রয়োজন। এ সময় তিনি কুয়াকাটার অন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রকে উপজেলা করার দাবিও করেন।মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার বলেন,দেশের দক্ষিণাঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যের শিকার। অথচ পর্যটন, কৃষি, মৎস্য ও সমুদ্রসম্পদে সমৃদ্ধ এ অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকল্পিত বিনিয়োগ ও আধুনিক অবকাঠামো গড়ে তোলা জরুরি। দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিশ্চিত হলে জাতীয় অর্থনীতিও আরও সমৃদ্ধ হবে।বক্তারা ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ নিশ্চিত করা এবং উত্থাপিত ৯ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।
আরও
সারা দেশ
শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার
গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকাবাহী প্রাইভেটকারের পথ আটকে ক্যাশ ম্যানেজারকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা আর...
২০২৬-১০-০৯ ২১:৩০
সারা দেশ
চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের
চলতি বছর পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বছ...
২০২৬-১০-০৯ ২১:১৮
সারা দেশ
‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু
সারের লাইসেন্স দেওয়া নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএ...
২০২৬-১০-০৯ ২১:০১
সারা দেশ
সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনে দায়িত্বশ...
২০২৬-১০-০৯ ২০:৪৯
সারা দেশ
কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে...
২০২৬-১০-০৯ ১৯:১৬
সারা দেশ
গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা
‘ছোট শিশুটি কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিল। গত দুইদিন ধরে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করাইছি। এখানে মানুষ গাদাগাদি করে ভর্ত...
২০২৬-১০-০৯ ১৯:১৪