সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপরে

উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপরে

উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে লালমনিরহাটে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু করেছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২১ মিটার। সেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। অর্থাৎ পানি বর্তমানে বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে ধরলা নদীর শিমুলবাড়ী পয়েন্টে পানি সমতল রয়েছে ২৯ দশমিক ৪৮ মিটার, যা বিপৎসীমার (৩০ দশমিক ৮৭ মিটার) ১ দশমিক ৩৯ মিটার নিচে রয়েছে।

তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের বসতবাড়ি ও আবাদি জমিতে পানি ঢুকতে শুরু করেছে। তবে বর্তমানে মাঠে উল্লেখযোগ্য মৌসুমি ফসল না থাকায় কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা নেই বলে স্থানীয়রা জানিয়েছেন।

পাউবো জানিয়েছে, উজানের ঢল ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগামী ৪৮ ঘণ্টায় উত্তরাঞ্চলের নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বলেন, 'উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণেই তিস্তা ও ধরলা নদীর পানি দ্রুত বাড়ছে। বুধবার দুপুর ১২টা পর্যন্ত তিস্তার পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাতের ওপর নির্ভর করে পানির উচ্চতা ওঠানামা করতে পারে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।'

 

আরও

বিয়ের নামে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সালমার বিরুদ্ধে

সারা দেশ

বিয়ের নামে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সালমার বিরুদ্ধে

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোছখালী গ্রামের এক নারীর বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণা, পরকীয়া, অনৈতিক কর্মকাণ্...

২০২৬-১০-০৫ ১৭:৩৭

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় এক কলেজ শিক্ষক নিহত

সারা দেশ

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় এক কলেজ শিক্ষক নিহত

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় শাহজাহান আলী (৪০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।সোমবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার হা...

২০২৬-১০-০৫ ১৭:৩৬

ভাউচার নেই, মূল্য তালিকাও নেই ফেনীতে দুই ফল ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

ভাউচার নেই, মূল্য তালিকাও নেই ফেনীতে দুই ফল ব্যবসায়ীকে জরিমানা

দোকানে নেই দৃশ্যমান মূল্য তালিকা, আবার ফল কেনার পাকা ভাউচারও দেখাতে পারেননি ব্যবসায়ীরা। এর সঙ্গে অতিরিক্ত দামে ফল বিক্রি...

২০২৬-১০-০৫ ১৭:৩৪

ফেনীতে আনসার ভিডিপির উদ্যোগে গাছের চারা রোপণ

সারা দেশ

ফেনীতে আনসার ভিডিপির উদ্যোগে গাছের চারা রোপণ

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারাগ্রাম থেকে কাশিমপুর সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা আনসার ও গ্রাম...

২০২৬-১০-০৫ ১৭:১৯

পিরোজপুরের ​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা প্রধান আসামি গ্রেপ্তার

সারা দেশ

পিরোজপুরের ​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা প্রধান আসামি গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন বেগম (৫০)-কে গণধর্ষণ পরবর্তী শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলার প্রধা...

২০২৬-১০-০৫ ১৭:১৮

ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সারা দেশ

ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহে বর্নাঢ‍্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সুপরি...

২০২৬-১০-০৫ ১৭:১৭