শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

তিন জেলায় ঝরলো ১৭ প্রাণ, আহত অন্তত ৩০

তিন জেলায় ঝরলো ১৭ প্রাণ, আহত অন্তত ৩০

দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। আজ (শুক্রবার, ৭ আগস্ট) সকালে সিলেট ও বগুড়ায় দুটি বড় দুর্ঘটনার পাশাপাশি রাতের দিকে ঝিনাইদহে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান এক চালক।

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৩ জন। আজ সকাল ৭টা ৫ মিনিটে উপজেলার দয়ামীর ইউনিয়নের কাশিকাপন এলাকায় বেঙ্গল পরিবহন ও ইউনিক পরিবহনের দুটি বাসের সংঘর্ষে ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, নিহতদের মধ্যে আটজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন বছর বয়সী শিশু ফাইজার মৃত্যু হয়। সে সিলেট নগরের চণ্ডীপুল এলাকার বাসিন্দা। নিহত ও আহতদের অধিকাংশই ইউনিক পরিবহনের যাত্রী।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, শেরপুর হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর বাস দুটি সরিয়ে নেয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

অন্যদিকে, বগুড়ার এরুলিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের চাপা দিলে অন্তত সাতজন নিহত হন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী এসি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের বাজারে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই ছয়জন নিহত হন, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন গাইবান্ধার আমিরুল, নূর আলম, আব্দুস ছামাদ ও বেলাল। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

এ দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সড়কে স্পিড ব্রেকারের দাবিতে বগুড়া-নওগাঁ মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এদিকে, ঝিনাইদহের শৈলকুপায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বালুবাহী একটি ট্রাক ও ধানবোঝাই আরেকটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন ট্রাকচালক তুফান দাস (সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়ি গ্রামের বাসিন্দা)। আহত হয়েছেন আরও দুইজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

আরও

অভিবাসন ব্যবস্থাপনা এখন জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ: প্রতিরক্ষা উপদেষ্টা

জাতীয়

অভিবাসন ব্যবস্থাপনা এখন জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ: প্রতিরক্ষা উপদেষ্টা

পরিবর্তিত বৈশ্বিক ও ভূরাজনৈতিক বাস্তবতায় অভিবাসন ব্যবস্থাপনা কেবল অর্থনীতি বা শ্রমবাজারের বিষয় নয়, বরং এটি জাতীয় নিরাপত্...

২০২৬-০৮-০৬ ২২:২৪

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জাতীয়

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচ...

২০২৬-০৮-০৬ ২২:১৮

শুক্রবার থেকে জাতীয় স্টেডিয়ামে থাকবে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী

জাতীয়

শুক্রবার থেকে জাতীয় স্টেডিয়ামে থাকবে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী

জাতীয় স্টেডিয়াম এলাকায় অনিয়ম, অবৈধ দখল, মাদক ব্যবসা ও ছিনতাই ঠেকাতে শুক্রবার (৭ আগস্ট) থেকে মোবাইল কোর্ট পরিচালনার ঘোষণা...

২০২৬-০৮-০৬ ২১:২৫

অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

জাতীয়

অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে অবৈধভাবে চিকিৎসা সেবা প্রদান করায় এক চিকিৎসককে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য...

২০২৬-০৮-০৬ ২০:১৫

জুলাই জাদুঘরের টিকিট কাটবেন যেভাবে, জেনে নিন দাম

জাতীয়

জুলাই জাদুঘরের টিকিট কাটবেন যেভাবে, জেনে নিন দাম

চব্বিশের গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে গড়ে তোলা জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ বৃহস্পতিবার থেকে জনসাধারণের জন্য...

২০২৬-০৮-০৬ ১৩:২৯

নিয়ম-দুর্নীতির অভিযোগ: বিমানের সব ধরনের পদোন্নতি স্থগিত করল মন্ত্রণালয়

জাতীয়

নিয়ম-দুর্নীতির অভিযোগ: বিমানের সব ধরনের পদোন্নতি স্থগিত করল মন্ত্রণালয়

বিমানের প্রকৌশলী বিভাগে পদোন্নতির প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আসায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ধরনের পদোন্নত...

২০২৬-০৮-০৬ ১৩:১৬