বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

শুক্রবার থেকে জাতীয় স্টেডিয়ামে থাকবে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী

শুক্রবার থেকে জাতীয় স্টেডিয়ামে থাকবে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী

জাতীয় স্টেডিয়াম এলাকায় অনিয়ম, অবৈধ দখল, মাদক ব্যবসা ও ছিনতাই ঠেকাতে শুক্রবার (৭ আগস্ট) থেকে মোবাইল কোর্ট পরিচালনার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একইসঙ্গে স্টেডিয়াম এলাকাকে আধুনিক, নিরাপদ ও ক্রীড়াবান্ধব ‘স্পোর্টস হাব’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ঢাকা জাতীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, স্টেডিয়ামের বাইরের পরিবেশ বর্তমানে জরাজীর্ণ ও নিরাপত্তাহীন। সন্ধ্যার পর এলাকায় মাদকসেবী ও ছিনতাইকারীদের তৎপরতা বাড়ার অভিযোগ রয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি স্টেডিয়ামের বিভিন্ন প্রবেশপথে পুলিশ বক্স স্থাপন এবং নিয়মিত পুলিশি টহলের ব্যবস্থা করা হবে।

তিনি জানান, সিটি করপোরেশনের সহযোগিতায় দ্রুত ময়লা অপসারণ, রাস্তা সংস্কার এবং জরাজীর্ণ অবকাঠামোর উন্নয়ন করা হবে। এছাড়া স্টেডিয়াম এলাকার দোকানগুলোর লিজ, ভাড়া ও চুক্তিপত্র পুনর্মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও সরকারি রাজস্বের ক্ষতি হয়ে থাকলে তা সংশোধন করে আগামী এক সপ্তাহের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রাপ্য রাজস্ব নিশ্চিত করা হবে।

ক্রীড়াবিদদের বকেয়া ভাতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আইবাস (iBAS) পদ্ধতিগত জটিলতার কারণে আটকে থাকা ২৮ জন ক্রীড়াবিদের মধ্যে ২৬ জনের ভাতা-সংক্রান্ত সমস্যা ইতোমধ্যে সমাধান হয়েছে। বাকি দুই ক্রীড়াবিদের সমস্যাও দ্রুত নিষ্পত্তি করা হবে এবং কারও ভাতার অর্থ নষ্ট হবে না।

সরকারের লক্ষ্য জাতীয় স্টেডিয়াম এলাকাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও আধুনিক ক্রীড়া কেন্দ্র হিসেবে গড়ে তোলা বলে জানান তিনি।

আরও

দুর্গাপূজায় ছুটির সঙ্গে অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

জাতীয়

দুর্গাপূজায় ছুটির সঙ্গে অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষে অনুদানের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তার...

২০২৬-০৯-২৯ ২০:৪৮

জনকল্যাণে এআই ব্যবহারে সতর্কতার আহ্বান রাষ্ট্রপতির

জাতীয়

জনকল্যাণে এআই ব্যবহারে সতর্কতার আহ্বান রাষ্ট্রপতির

জনকল্যাণে আধুনিক ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নত...

২০২৬-০৯-২৯ ১৫:১৫

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জাতীয়

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জ্বালানি পণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি ও দফায় দফায় দাম সমন্বয়ের কারণ জানতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে...

২০২৬-০৯-২৯ ১৪:৫২

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

জাতীয়

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধীদল বিদেশি এজেন্ডা বাস্তবায়নে কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য ক...

২০২৬-০৯-২৯ ১২:২৭

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

জাতীয়

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ...

২০২৬-০৯-২৯ ১২:২৩