‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’
অনলাইন ডেস্ক
|
২০২৬-০৯-২৯ ১২:২৭
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধীদল বিদেশি এজেন্ডা বাস্তবায়নে কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মির শাহে আলম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রংপুরে জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
মির শাহে আলম বলেন, বিরোধীদলের এমপিরা নিজ নিজ নির্বাচনি এলাকায় কর্মী লেলিয়ে দিয়ে সারের সংকট সৃষ্টি করছেন।
এ সময় জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদের পৈতৃক বাড়ি, আবু সাঈদ ফাউন্ডেশন ও কবরস্থানের অবকাঠামো সম্প্রসারণে এক কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী।
পরে এ বরাদ্দের মাধ্যমে অবকাঠামো সম্প্রসারণের কাজ বাস্তবায়নে রংপুর জেলা পরিষদকে নির্দেশনা দেন তিনি।