বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

জুলাই জাদুঘরের টিকিট কাটবেন যেভাবে, জেনে নিন দাম

জুলাই জাদুঘরের টিকিট কাটবেন যেভাবে, জেনে নিন দাম

চব্বিশের গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে গড়ে তোলা জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ বৃহস্পতিবার থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে। তবে জাদুঘরে প্রবেশ করতে হলে আগে অনলাইনে নির্ধারিত সময়ের স্লট বুকিং করে টিকিট সংগ্রহ করতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। প্রতিদিন সীমিতসংখ্যক দর্শনার্থীকে সময়ভিত্তিক স্লটের মাধ্যমে জাদুঘরে প্রবেশের সুযোগ দেওয়া হবে।

গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি বিভিন্ন গ্যালারি পরিদর্শন করেন। পরে জুলাই যোদ্ধা, আহত আন্দোলনকারী, শহীদ পরিবারের সদস্য এবং সাংবাদিকদের জন্য জাদুঘরটি উন্মুক্ত করা হয়। আজ থেকে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন তার সরকারি বাসভবন গণভবনে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

এরপর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। পরে এই সরকারের অধীনেই জুলাইয়ের নানা স্মৃতিচিহ্ন নিয়ে সেই গণভবনে তৈরি করা হয় জুলাই স্মৃতি জাদুঘর।

গত মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্কৃতি মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক জুলাই গণঅভ্যুত্থান। এর গৌরবময় স্মৃতি সংরক্ষণ, সংগ্রামের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং নিহত ও জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের স্মারক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এই জাদুঘর।

গতকাল বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করলেও সবার জন্য তা উন্মুক্ত হচ্ছে আজ।

টিকিটের মূল্য ও কাটবেন যেভাবে

গত ৪ আগস্ট সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, জুলাই জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০ টাকা। এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ জন্য অনলাইনে আবেদন করতে হবে।

অতিরিক্ত ভিড় এড়াতে এবং দর্শনার্থীদের চলাচল সুশৃঙ্খল রাখতে কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দিষ্ট সময় বা ‘টাইম-স্লট’ ভিত্তিক প্রবেশ ব্যবস্থা চালু করা হয়েছে। দর্শনার্থীদের পরিদর্শনের আগে অবশ্যই ‘জুলাই ৩৬’ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে তাদের সুবিধাজনক সময় বুকিং করতে হবে।

দর্শনার্থীদের এই প্ল্যাটফর্মে নিবন্ধন করতে হবে, একটি টাইম স্লট বুক করতে হবে এবং অনলাইনেই টিকিট কিনতে হবে।

আরও

দুর্গাপূজায় ছুটির সঙ্গে অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

জাতীয়

দুর্গাপূজায় ছুটির সঙ্গে অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষে অনুদানের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তার...

২০২৬-০৯-২৯ ২০:৪৮

জনকল্যাণে এআই ব্যবহারে সতর্কতার আহ্বান রাষ্ট্রপতির

জাতীয়

জনকল্যাণে এআই ব্যবহারে সতর্কতার আহ্বান রাষ্ট্রপতির

জনকল্যাণে আধুনিক ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নত...

২০২৬-০৯-২৯ ১৫:১৫

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জাতীয়

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জ্বালানি পণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি ও দফায় দফায় দাম সমন্বয়ের কারণ জানতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে...

২০২৬-০৯-২৯ ১৪:৫২

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

জাতীয়

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধীদল বিদেশি এজেন্ডা বাস্তবায়নে কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য ক...

২০২৬-০৯-২৯ ১২:২৭

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

জাতীয়

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ...

২০২৬-০৯-২৯ ১২:২৩